চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লিটন-রাব্বিতে আশা দেখছেন মিরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৬ পূর্বাহ্ণ ০২, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

টার্ন পাচ্ছে বল, কখনও আসছে নিচু হয়ে— তৃতীয় দিনে বাংলাদেশের সামনে বড় দুশ্চিন্তার কারণ ডারবানের পিচ। সাউথ আফ্রিকার স্পিনার সিমন হার্মের শুরুর চার উইকেট তুলে নিয়েছে, জাগিয়েছেন অল্পতে গুটিয়ে দেয়ার শঙ্কা। এমন অবস্থায় লিটন দাস ও ইয়াসির আলী রাব্বিতে ভরসা রাখছেন মেহেদী হাসান মিরাজ।

কিংসমিডে দ্বিতীয় দিনের খেলা শেষে ভিডিও বার্তায় মিরাজ শুনিয়েছেন আশার কথা। স্বাগতিকদের ছোঁড়া রানের যতটা সম্ভব কাছাকাছি যাওয়া যায় সেই চেষ্টার কথাই বলেছেন অফ-স্পিনিং অলরাউন্ডার।

‘এখনও খেলা অনেক বাকি। দুই দিন দেখে ফল অনুমান করা সম্ভব না। আমাদের এখনও অনেক সুযোগ আছে। জয় খুব ভালো খেলছে, এরপর লিটনদা আছে, রাব্বি আছে, আমি আছি। আমরা চেষ্টা করব, ইনিংস যতদূর সম্ভব নিয়ে যাওয়া যায়।’

দ্বিতীয় দিন শেষে চার উইকেট হারিয়ে বাংলাদেশ তুলেছে ৯৮ রান। টাইগাররা এখনও পিছিয়ে ২৬৯ রান। তৃতীয় দিনে তাসকিনকে নিয়ে শুরু করবেন ৪৪ রানে ব্যাট করতে থাকা জয়।

স্পিনারদের সুবিধা দেয়া পিচে ব্যাট করা কঠিন মানলেও নিজেদের মানসিকভাবে দৃঢ় থাকার উপর বিশ্বাস রাখছেন মিরাজ। প্রথম ইনিংস গুরুত্বের সঙ্গে দেখে কাছাকাছি একটা স্কোর আশা করছেন বোর্ডে।

‘উইকেট থেকে স্পিনাররা সহায়তা পাচ্ছে। আমাদের চারটা উইকেট ওদের স্পিনাররাই পেয়েছে। বল টার্ন করছে, মাঝে মধ্যে একটু নিচুও থাকছে, এটা সামলানো কঠিন। ব্যাটসম্যানরা যদি সামলাতে পারে, আমরা নিজেরা যদি মানসিকভাবে দৃঢ় হয়ে সামলাতে পারি, তাহলে হয়তো ওদের কাছাকাছি যেতে পারব।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়তাসকিনমিরাজলিড স্পোর্টসহার্মের
শেয়ারTweetPin

সর্বশেষ

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬

চট্টগ্রাম ও রাঙামাটির আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত

জুলাই ৭, ২০২৬

মেসির পেনাল্টি মিস, লিড নিয়ে বিরতিতে মিশর

জুলাই ৭, ২০২৬

ফ্যাশনের নানা দিক, ট্রেন্ড, ডিজাইন ও ইন্ডাস্ট্রির বাস্তবতা নিয়ে আলোচনা

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

জুলাই নিয়ে কটূক্তি এখনও ফৌজদারি অপরাধ নয়, আলোচনা হতে পারে: তথ্য উপদেষ্টা

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT