চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লাকী আখান্দের সেই মিষ্টি সুর

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৮:৩৭ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৭
সম্পাদকীয়
A A

আর কখনো গাইবেন না প্রখ্যাত সুরকার, সঙ্গীত পরিচালক ও সংগীতশিল্পী লাকী আখfন্দ। আর পাওয়া যাবে না তার কালজয়ী কোন সুর। সংগীতাঙ্গনে শোকের ছায়া ফেলে চিরনিদ্রায় শায়িত হয়েছেন মুক্তিযোদ্ধা এ সুরকার, সংগীত পরিচালক, গীতিকার ও কণ্ঠশিল্পী। মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শনিবার দুপুর ২টা ৪৫ মিনিটে তাকে দাফন করা হয়। ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি শুক্রবার সন্ধ্যা ছয়টায় আমাদের ছেড়ে চলে যান। এর আগে টানা আড়াই মাস তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত সপ্তাহে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। গুণী এই সংগীত শিল্পীকে থাইল্যান্ডের ব্যাংককে ছয় মাসের চিকিৎসা শেষে ২০১৬ সালের ২৫ মার্চ দেশে আনা হয়। সেখানে কেমোথেরাপি নেওয়ার পর শারীরিক অবস্থার অনেকটা উন্নতি হয়েছিল। তার সাহায্যে এগিয়ে এসেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  দেশের বিভিন্ন শ্রেণীপেশার মানুষেরাও তার পাশে দাঁড়িয়েছিলেন। তবে এটাও ঠিক যে গীতিকার, সুরকার এবং শিল্পী হিসেবে তিনি কপিরাইট থেকে উপযুক্ত পাওনা পেলে কারো কাছ থেকে তার সহায়তা নেওয়ার কোন দরকারই পড়তো না। মুক্তিযোদ্ধা এই শিল্পী ও সুরকারের ‘এই নীল মনিহার’, ‘আবার এলো যে সন্ধ্যা’, ‘আমায় ডেকো না’, ‘কবিতা পড়ার প্রহর এসেছে’, ‘যেখানে সীমান্ত তোমার’, ‘মামনিয়া, ‘বিতৃষ্ণা জীবনে আমার’, ‘কী করে বললে তুমি’, ‘লিখতে পারি না কোনে গান, ‘ভালোবেসে চলে যেও না’– এরকম গানগুলো আশি ও নব্বইয়ের দশকে অনেক জনপ্রিয় হয়েছিল। ওই সময়ে কিছু সুন্দর গানের গায়ক ও সুরকার হিসেবে তিনি তরুণদের ওপর কতটা প্রভাব বিস্তারকারী ছিলেন তা হয়তোবা এখনকার প্রজন্ম তেমন একটা জানে না। কিংবদন্তি সংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা লাকী আখান্দের অন্যতম শেষ ইচ্ছা ছিল, তার গানগুলো যেন হারিয়ে না যায়, মানুষের কাছে তা সঠিকভাবে পৌঁছায়। তার গানগুলো যেন বিকৃত করা না হয়। তার এই শেষ ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে আমরা তার গানগুলো সঠিকভাবে মানুষের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। কেননা আমরা বিশ্বাস করি, কিংবদন্তি এই শিল্পী এই ভূবনে আর না ফিরলেও তার মিষ্টি সুর  ইন্দ্রিয়কে জাগিয়ে রাখবে অনাদিকাল। তার সুরের মূর্চ্ছনা আমাদের বুকের ভেতর বাজতেই থাকবে। কিংবদন্তি এই শিল্পীর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রইলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হলো জুলাই স্মৃতি জাদুঘর

আগস্ট ৬, ২০২৬

স্পিনারদের দাপটে ৩ বছর পর বিদেশের মাটিতে টেস্ট জয় পাকিস্তানের

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে নদীদূষণকারী শিল্পপ্রতিষ্ঠানে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আগস্ট ৬, ২০২৬

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিন বিভাগে বন্যার শঙ্কা

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

অন্য প্রতিষ্ঠানের সিস্টেমে এআই মডেলের অনুপ্রবেশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT