চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লা লিগার মুকুট অ্যাটলেটিকোর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৫৫ পূর্বাহ্ণ ২৩, মে ২০২১
- সেমি লিড, ফুটবল, স্পোর্টস
A A

শেষ রাউন্ডের ম্যাচ। নাটক রোমাঞ্চের প্রস্তুতি ছিল। মঞ্চে যে ছিল রিয়াল মাদ্রিদও। হিসাবটা অবশ্য সহজ ছিল অ্যাটলেটিকো মাদ্রিদের জন্যই। ড্র হলেই চলত। ডিয়েগো সিমিওনের দল সেখানে জয় দিয়েই লা লিগার শিরোপা জয় উদযাপন করেছে।

রিয়াল ভায়াদোলিদের মাঠে ২-১ গোলের জয় দিয়ে এবারের লা লিগা চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ! অর্ধযুগ পর লিগ মুকুট জয়, নিজেদের ইতিহাসে ১১তম বার লিগ টাইটেল শোকেসে নেয়া।

প্রতিপক্ষের মাঠে ম্যাচের ১৮ মিনিটে অস্কার প্লানোর গোলে পিছিয়ে পড়েছিল অ্যাটলেটিকো। সেই গোলেই প্রথমার্ধ পার। দ্বিতীয়ার্ধে ফিরেই মৌসুমজুড়ে দেখানো ঝলকের শুরু।

মধ্যবিরতির পর ম্যাচের ৫৭ মিনিটে অ্যাঞ্জেল কোর্রেয়ার গোলে সমতা ফেরায় সিমিওনের শিষ্যরা। দশ মিনিট পর জয়সূচক গোলটি যার থেকে এলে মানায়, সেই লুইস সুয়ারেজ জাল খুঁজে নেন।

মৌসুমের শুরুতে বার্সা থেকে বিতাড়িত হয়ে অ্যাটলেটিকোয় আশ্রয় পেয়ে মান বাঁচিয়েছিলেন। সেই সুয়ারেজ আসরে ২১টি মূল্যবান লিগ গোল করে চ্যাম্পিয়ন করলেন দলকে।

সবশেষ ২০১৩-১৪ মৌসুমে লিগ টাইটেল জিতেছিল সিমিওনের দল। এবার শেষ করল ৩৮ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে। দুইয়ে রিয়াল মাদ্রিদ ৮৪ এবং তিনে বার্সেলোনা ৭৯ পয়েন্টে মৌসুম শেষ করেছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকোবার্সারিয়াললা লিগা-২০২১লিড স্পোর্টসসিমিওনেসুয়ারেজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

জুলাই ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

টেকনাফ সৈকতে ২দিনে ৩ নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬

সরকারি হাসপাতালের ল্যাব: পরিচালনায় নতুন ভাবনার সময় কি এসেছে?

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT