চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লবণ চাষে ‍কৃষকের হাসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ১২, ফেব্রুয়ারি ২০১৬
কৃষি
A A

কক্সবাজারের লবণ চাষ এলাকায় এই প্রথম চাষী পর্যায়ে প্রতি কেজি লবণের দাম পাওয়া যাচ্ছে ১০ টাকা।

আমদানি বন্ধসহ সরকারি কিছু সিদ্ধান্তের কারণে লবণ চাষে সুদিন এসেছে বলে জানাচ্ছেন চাষী ও ক্ষুদ্র শিল্প মালিক।

কক্সবাজার উপকূলের বড় একটি অংশ জুড়ে রয়েছে লবণের ক্ষেত। হাজার হাজার একর জমিতে চাষী সমুদ্রের পানি জমিয়ে তৈরি করে লবণ।

Banglabid

কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালীর ৬৩ হাজার একর জমিতে লবণ চাষে যুক্ত ৫৫ হাজারের বেশি চাষী। এখানে উৎপাদিত লবণ দেশের মোট চাহিদা পূরণ করলেও এতদিন ন্যায্যমূল্য নিয়ে হতাশ ছিলেন চাষী। এই প্রথম তারা মুখ দেখেছেন কাঙ্খিত মূল্যের।

তারা জানান, বর্তমানে বিদেশী লবণ আমদানি বন্ধ। এভাবে বন্ধ থাকলে আমরা চাষীরা লাভবান হবো।

কক্সবাজারের লবণ চাষি কল্যাণ সমিতির সভাপতি আনোয়ার পাশা চৌধুরী বলেন, এই প্রথমবারের মতো আমরা লবণের কাঙ্খিত মূল্য পাচ্ছি।

Reneta

সবকিছু ঠিক থাকলে কক্সবাজারের লবণ দিয়ে দেশের চাহিদা পূরণ সম্ভব বলে জানিয়েছে বিসিক। 

বিসিক লবণ শিল্প উন্নয়ন প্রকল্পের উপ-মহাব্যবস্থাপক মো. আবসার উদ্দিন বলেন, লবণের ভালো দাম থাকায় এ বছর চাষীরা বেশ উৎসাহ-উদ্দিপণা নিয়ে চাষ শুরু করেছে।  প্রাকৃতিক অবস্থা অনুকূলে থাকলে জাতীয় যে চাহিদা সেটা আমরা পূরণ করতে পারবো।

গত বছর ১৫ লাখ ৮০ হাজার মেট্রিক টন লবণের জাতীয় চাহিদার বিপরীতে উৎপাদন হয়েছিল ১৬ লাখ ২৭ হাজার মেট্রিক টন।

এবার সারাদেশে লবণের চাহিদা ১৭ লাখ ২০ হাজার মেট্রিক টন। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ১৮ লাখ মেট্রিক টন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লবণ চাষ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতীকি

নিঝুম দ্বীপের বালিতে মূল্যবান খনিজ, খুলতে পারে শিল্পের নতুন দুয়ার

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান?

আগস্ট ১২, ২০২৬

ঘুমন্ত দুই শিশু সন্তানকে হাওরে ফেলে হত্যা করলেন বাবা

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ২ যুবক নিহত

আগস্ট ১২, ২০২৬

আব্দুল্লাহর ৬ রানের আক্ষেপ, পাভেজের ৫ উইকেট, জয় বাংলাদেশের

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT