চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে সেরা জাফর পানাহি পুত্রের সিনেমা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৫০ অপরাহ্ন ১৮, অক্টোবর ২০২১
বিনোদন
A A

ইরানি লেখক-নির্মাতা পানাহ পানাহির প্রথম ফিচার ছবি ‘হিট দ্য রোড’ বিএফআই লন্ডন ফিল্ম ফেস্টিভালের সবচেয়ে সম্মানজনক সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে।

চার সদস্যের এক পরিবারের রোড ট্রিপের ঘটনা নিয়ে মজার গল্পের ছবি ‘হিট দ্য রোড’। তাদের কেউই বলেন না, তারা কোথায় যাচ্ছেন।

যে কয়জন ইরানি চলচ্চিত্রকার বদলে দিয়েছেন ইরানি চলচ্চিত্রজগৎ, তাদের অন্যতম পানাহ পানাহির বাবা জাফর পানাহি। ইরানে ‘নিষিদ্ধ’ করা হয়েছে তাকে। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি দেশের ‘প্রথাবিরোধী’ প্রচারণা ও চলচ্চিত্রের মাধ্যমে সরকারবিরোধীদের ‘উসকে’ দিচ্ছেন।

কিংবদন্তী নির্মাতা জাফর পানাহির সাথে ছেলে পানাহ পানাহি

পানাহ পানাহি জানান বাবার অসমাপ্ত কাজ শেষ করবেন তিনি। নির্মাতা বলেন, ‘এই বিষয়ে যত ভাবি ততই বুঝতে পারছি, আমরা সবসময়েই এই অনুভূতি নিয়ে বেঁচে থাকি যে আমাদের নজরদারী করা হচ্ছে। যেমন করা হয়েছে আমার পরিবারের সাথে। আমি নিশ্চিত অনেক শিল্পী ও বুদ্ধিজীবীরাও ভুক্তভোগী।’

উৎসবের জুরি প্রধান মালগোরজাতা সুমোউস্কা বলেন, ‘সেরা ছবির পুরস্কারের ক্ষেত্রে, বিশেষ করে এই মহামারীর সময়ে জীবনের সঙ্গে সম্পর্ক আছে এমন ছবি নির্বাচন করা হয়। যেই ছবি আমাদের হাসায়, কাঁদায় এবং জীবনের মর্ম বোঝায়, সেগুলোই পছন্দ করা হয়েছে।’

‘হিট দ্য রোড’ ছবির একটি দৃশ্য

উৎসবে আইডাব্লিউসি স্কাফাহাউসেন ফিল্মমেকার বার্সারি অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন ‘ট্রু থিংস’ ছবির নির্মাতা হ্যারি উটলিফ। এই পুরস্কার জয়ীকে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের তরফ থেকে বছরে ৬৯ হাজার ডলার অনুদান দেয়া হয়।

Reneta

সেরা ফিচার ছবির জন্য সাথারল্যান্ড অ্যাওয়ার্ড জিতেছে বেলজিয়ামের নির্মাতা লরা ওয়ান্ডেলের ‘প্লেগ্রাউন্ড’। স্কুল বুলিং নিয়ে এই ছবির গল্প। -হলিউড রিপোর্টার

Jui  Banner Campaign
ট্যাগ: ইরানি সিনেমানিষিদ্ধলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রকে হারিয়ে টানা দ্বিতীয় জয় পাকিস্তানের

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি থেকে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জেলা প্রশাসকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে বন্যাদুর্গতদের পাশে পর্তুগাল বাংলা প্রেস ক্লাব

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT