চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়ার ছিল: নাকভি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৬ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারত ও শ্রীলঙ্কায় চলতি টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘নিরাপত্তা শঙ্কায়’ খেলতে যায়নি বাংলাদেশ। না যাওয়ার সিদ্ধান্তের পর ভারতের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছিল পাকিস্তান সরকার। যা ছিল বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি বলছেন এমন।

১ ফেব্রুয়ারিতে পাকিস্তান সরকার জানিয়েছিল, ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে না পাকিস্তান। সোমবার রাতে পিসিবি, বিসিবি এবং আইসিসির মধ্যে কয়েকদিনের আলোচনা এবং আলোচনার পর বিবৃতির মাধ্যমে পাকিস্তান সরকার বয়কটের আদেশ প্রত্যাহার করে নেয়।

পরে আইসিসি বিবৃতিতে জানিয়েছিল যে, ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপের ম্যাচ খেলতে অস্বীকৃতি জানানোর জন্য বিসিবিকে কোনপ্রকার শাস্তি দেয়া হবে না এবং ২০২৮-২০৩১ সালের মধ্যে আইসিসির একটি ইভেন্টের আয়োজনের অধিকারও বিসিবিকে দেয়া হবে।

নাকভি মঙ্গলবার পেশোয়ারে সাংবাদিকদের বলেছেন, ‘আমাদের আলোচনায় বাংলাদেশ ছাড়া অন্যকোন শর্ত আমরা রাখিনি। আমাদের একমাত্র লক্ষ্য ছিল বাংলাদেশকে কিছুটা সম্মান পাইয়ে দেয়া, তাদের প্রতি করা অন্যায়ের সংশোধন করা।’

‘আপনারা দেখেছেন, বাংলাদেশ যা চেয়েছিল তাই পেয়েছে এবং ঘটনার এখানেই শেষ। এতে আমাদের কোন ব্যক্তিগত উদ্দেশ্য ছিল না। তারা যা খুশি বলতে পারে, তবে আমাদের কাজ কেবল বাংলাদেশের সাথে সম্পর্কিত ছিল। সরকার সেই বিষয়েই সিদ্ধান্ত নিয়েছে। যখন তাদের দাবি মেনে নেয়া হয়েছিল এবং স্বীকার করা হয়েছিল যে, তারা অবিচারের শিকার হয়েছে, তখন আমরা আবার খেলার সিদ্ধান্ত নিয়েছি।’

Reneta

নানা নাটকীয়তার পর আইসিসি বোর্ডে ভোটে টি-টুয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নেয়া হয়। বিসিসিআই মোস্তাফিজুর রাহমানকে আইপিএল থেকে অপসারণের পর সিদ্ধান্তের সূত্রপাত হয়েছিল। ফলে বিশ্বকাপে বাংলাদেশের আর খেলতে যায়নি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিনাকভিপাকিস্তানপিসিবিবাংলাদেশভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির রেকর্ডময় জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা

জুন ২৩, ২০২৬

মেসির বিশ্বকাপ গোলের রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ২২, ২০২৬

ক্লোসাকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

জুন ২২, ২০২৬

ইরান ম্যাচের আগে ভ্রমণ জটিলতায় সালাহর মিশর

জুন ২২, ২০২৬

নেইমার ফেরায় বিচলিত নন স্কটল্যান্ডের ডিফেন্ডার

জুন ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT