চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে ভিসা জালিয়াতির চক্রের চার বাংলাদেশিকে সাজা থেকে অব্যাহতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪৪ অপরাহ্ণ ১৩, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

লন্ডনের ইতিহাসে অন্যতম ভিসা কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত চার বাংলাদেশিকে সাজা থেকে অব্যাহতি দিয়েছে ব্রিটিশ আদালত। এর আগে ভিসা জালিয়াত চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে ৩১ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছিল আদালত। চক্রটি বড় ধরনের জালিয়াতি নেটওয়ার্ক গড়ে তুলেছিল।

সাজা মওকুফ হওয়া চার ব্যক্তি হলেন- ট্যাক্সি ড্রাইভার মোহাম্মদ জিল্লুর রহমান (৪৩), মাজাহারুল হক (৪৬), তার স্ত্রী মাকসুদা বেগম (৪৫), সাহিদা রোকসান (৪৭)। বৃহস্পতিবার আদালত নতুন করে এ আদেশ জারি করেন।

মামলার বিচারক মার্টিন গ্রিনফিথ বলেন, এই মামলাটির সাথে অবৈধ অভিবাসন বিষয়টি জড়িত। অনেকেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে এই দেশে আসেন। কিন্তু তাদের অবশ্যই প্রমাণ করতে হবে যে তাদের এই দেশে থাকার মতো যথেষ্ট আয় আছে।

অপরাধ প্রমাণিত হওয়ার পরও সাজা থেকে অব্যাহতি দেয়ার বিষয়ে বিচারক মার্টিন গ্রিনফিথ বলেন: আমি তাদের সাজা দিয়ে জেলে পাঠাতে পারতাম, কিন্তু আজকে আমি কাউকে শাস্তি দিচ্ছি না। তবে এই বিষয়ে আদালত সুনির্দিষ্ট ব্যাখ্যা প্রকাশ করেনি।

এই চক্রের বিরুদ্ধে প্রতারণাসহ, আয়কর ফাঁকি দেয়ার অভিযোগ রয়েছে। তাদের ২ বছরের জন্য কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি আছে।

মূলত এই চক্রটি ব্রিটিশ সরকারকে ফাঁকি দিয়ে ভুয়া ভিসার কাগজপত্র তৈরি করতো। তারা অসৎ উপায় অবলম্বন করে চাকরি আশা দিয়ে যুক্তরাজ্যে পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছিল। এক একজনের ভিসা ইস্যু করার নামে এই চক্রটি অন্তত ৭০০ পাউণ্ড হাতিয়ে নিত বলে জানা গেছে। ২০০৮-২০১৩ পর্যন্ত বিভিন্ন ভুয়া কোম্পানি খুলে তারা এই কার্যক্রম পরিচালনা করত বলে প্রমাণ পাওয়া গেছে।

Reneta

গত বছরের নভেম্বরে এই মামলায় আদালত চার বাংলাদেশিসহ পাঁচজনকে ৩১ বছরের কারাদণ্ড প্রদান করেছিল। এই চক্রের সাথে জড়িত আবুল কালাম ওরফে রেজাউল করিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র হয়ে বাংলাদেশে গত নির্বাচনে অংশ নিয়েছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশেই মেধা ধরে রেখে উন্নয়ন এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী

মে ১২, ২০২৬

গাভাস্কার-পন্টিং ও ওয়ার্নারের রেকর্ডে নাম লেখানো হল না শান্তর

মে ১২, ২০২৬

টানা ৮৪ দিন হবে না রাত, ২৪ ঘণ্টাই আকাশে থাকবে সূর্য!

মে ১২, ২০২৬

স্টারমারের পদত্যাগের দাবিতে সরব ব্রিটিশ মন্ত্রীরা

মে ১২, ২০২৬
ফাইল ছবি

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নিহত

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT