চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে বোমা হামলার ঘটনায় দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩১ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৭
আন্তর্জাতিক
A A
লন্ডন- ট্রেনে বোমা হামলা

দক্ষিণ-পশ্চিম লন্ডনের পারসনস গ্রিন পাতাল রেলস্টেশনে শুক্রবার ট্রেনে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার দুই তরুণকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সিসিটিভি ক্যামেরার ফুটেজে এক ব্যক্তিকে হামলার ৯০ মিনিট আগে একটি বড় শপিং ব্যাগ নিয়ে এক ব্যক্তিকে ট্রেনে উঠতে দেখা যায়। এরপর চালানো অভিযানে ১৮ বছর এবং ২১ বছর বয়সী দুই তরুণকে পুলিশ আটক করে।

প্রথমে পুলিশ আটক করে ১৮ বছর বয়সী তরুণকে।  শনিবার ডোভার থেকে তাকে ধরে স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেয়া হয়।

টিউব টেনে ওই বোমা বিস্ফোরণের পর ব্রিটেন জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি কিছুটা কমিয়ে আনা হয়েছে। তবে এখনো হামলার আশঙ্কায় প্রস্তুত রয়েছে পুলিশ। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ কৌশলগত গুরুত্বপূর্ণ স্থানগুলোতে সেনা ও সশস্ত্র পুলিশ মোতায়েন রয়েছে।

শুক্রবার স্থানীয় সময় সকালে যুক্তরাজ্যের লন্ডনে পারসনস গ্রিন টিউব ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন যাত্রী পুড়ে যায়। ট্রেনটির পেছনের দিকে একটি বালতির মতো সাদা কন্টেইনারে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৩০ জন আহত হন।

বিস্ফোরণে ট্রেনটির পেছনের অংশ ধোঁয়ায় ভরে উঠে এবং মানুষ দৌড়ে পারসন গ্রিন প্ল্যাটফর্মের দিকে পালিয়ে যেতে থাকে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাজ্যলন্ডন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিতর্কিত স্লোগানে ফিফার শাস্তির মুখে মেক্সিকো

জুলাই ২, ২০২৬

বিশ্বকাপে খেলোয়াড়দের বিরুদ্ধে অনলাইন অপব্যবহার বেড়েছে ১৩ গুণ

জুলাই ২, ২০২৬

জোড়া গোলে কঙ্গো-দেয়াল গুঁড়িয়ে ইংল্যান্ডকে শেষ ষোলোয় নিলেন হ্যারি কেন

জুলাই ২, ২০২৬

আওয়ামী লীগ আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তা পেলেন বিশেষ সুবিধা

জুলাই ১, ২০২৬

অনলাইনে আস-সুন্নাহ ফাউন্ডেশনের নাম ব্যবহার করে প্রতারণা: ডিবি’র জালে চক্রের ৬ সদস্য

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT