আন্তর্জাতিক

লন্ডন পাতাল রেলে হামলায় সন্দেহভাজন এক তরুণ আটক

লন্ডন পাতাল রেলে নিরাপত্তা বাহিনী সদস্যরা তল্লাশি চালাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

লন্ডন পাতাল রেলে হামলার সন্দেহভাজন আটক ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার।. Channel i News – চ্যানেল আই নিউজ

লন্ডনে আন্ডারগ্রাউন্ড ট্রেনে বিস্ফোরণের ঘটনায় ১৮ বছর বয়সী সন্দেহভাজন এক তরুণকে আটক করেছে কেন্ট পুলিশ। শনিবার ডোভার থেকে তাকে আটক করে স্থানীয় প্রশাসনের হাতে তুলে দেয়া হয়।

পুলিশ ঐ ঘটনার ৪৫ জন প্রত্যক্ষদর্শী সঙ্গে কথা বলে এবং ৭৭ টি ছবি ও ভিডিও দেখে তদন্ত সাপেক্ষে এই তরুণকে আটক করা হয়। লন্ডন মেট্রোপলিটনের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট কমিশানার নেইল বসু বলেন, হামলার সন্দেহে আটক করা হয়েছে এটি গুরুত্বপূর্ণ বিষয় তবে সন্ত্রাসী হামলার হুমকি এখনো ভয়াবহ।

শুক্রবার লন্ডনে আন্ডারগ্রাউন্ড ট্রেনে বিস্ফোরণের ঘটনায় বেশ কয়েকজন যাত্রী পুড়ে যায়। ট্রেনটির পেছনের দিকে একটি সাদা কন্টেইনারে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কয়েকজন যাত্রীর শরীর পুড়ে ৩০ জন আহত হন। ট্রেনটির পেছনের অংশ ধোঁয়ায় ভরে উঠে এবং মানুষ দৌড়ে পারসন গ্রিন প্ল্যাটফর্মের দিকে পালিয়ে যেতে থাকে বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। আহতদের মধ্যে এখনো  ‍তিনজন হাসপাতালে আছেন।

ঘটনার পর নিরাপত্তার কথা ভেবে ইয়ার্লস কোর্ট থেকে উইম্বলডনের মাঝে চলাচল করা ডিস্ট্রিক্ট লাইন সাসপেন্ড করা হয়। পারসন গ্রিনে এই ঘটনার ব্যাপারে পুলিশ সচেতন আছে বলে স্থানীয় পুলিশ জানায়। ঘটানার পর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

লন্ডনের মেয়র সাদিক খান পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘পুলিশ খুব গুরত্বপূর্ণ  কাজ করেছে, তাদের এই ধরনের কাজ এই সপ্তাহ জুড়ে অব্যাহত থাকবে। পুলিশ আমাদের নিরাপদে রেখেছে।’

২০০৬ সালের পর এটি ছিলো চতুর্থবারের মত দেশব্যাপী সন্ত্রাসী হামলার হুমকি মারাত্নক আকারে ঘটে। সর্বশেষ মে মাসে মেনচেস্টার সিটিতে বোমা হামলা চালানো হয়েছিলো।

বিষয়:লন্ডন হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…