যুক্তরাজ্যের লন্ডনে চলছে বার্ষিক চকলেট প্রদর্শনী। চকলেট দিয়ে তৈরি পোশাকে ফ্যাশন প্যারেডে অংশ নেয় মডেলরা।
প্রদর্শনীতে আসা মডেলদের পোশাক, জুতা, গয়না সবকিছুতেই ছিলো চকলেটের ছড়াছড়ি। ছিলো চকলেট দিয়ে তৈরি রানী এলিজাবেথ কিংবা ব্রিটিশ অভিনেতা বেনেডিক্ট কাম্বারবাখের মূর্তি।
এমনকি আয়োজকরা হ্যালোইন উপলক্ষে চকলেটের তৈরি কুমড়ো কিংবা চকলেট দিয়ে তৈরি ক্রিসমাস টি, ক্রিসমাসের হরিণ, ইস্টার সানডের হরিণ সবকিছুই তৈরি করিয়েছেন। চকলেট দিয়ে হাওয়াই মিঠাই, শ্যাম্পেনও ছিলো প্রদর্শনীতে।
মেইন কোর্সের খাবারগুলোতেও চকলেট নিয়ে চালানো নানা পরীক্ষামূলক খাবারের আয়োজন ছিলো প্রদর্শনীতে। ১৪ অক্টোবর থেকে শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হয় ১৬ অক্টোবর।








