চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে আবারো গাড়ি নিয়ে হামলার চেষ্টা?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৬ পূর্বাহ্ণ ০৮, অক্টোবর ২০১৭
আন্তর্জাতিক
A A
লন্ডনে আবারো গাড়ি নিয়ে হামলার চেষ্টা?

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে এবার একটি জাদুঘরের সামনের ফুটপাতে একটি গাড়ি হঠাৎ করে পথচারীদের ওপর ওঠে গেছে। শনিবার ন্যাচরাল হিস্ট্রি মিউজিয়ামের বাইরে ঘটা এই ঘটনায় বেশ কয়েকজন আহতও হয়েছেন।

গাড়িটি অন্য আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। পরে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

লন্ডন মেট্রোপলিটন পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন যে, এই ঘটনা সন্ত্রাসী হামলা কিনা সে ব্যাপারে তারা নিশ্চিত নন। তবে তারা তদন্ত করছেন।

হামলার পর ন্যাচরাল হিস্ট্রি মিউজিয়াম এর টুইটারে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, জাদুঘরের বাইরে একটি গুরুতর ঘটনা ঘটেছে। টুইটারে দেওয়া পোস্টে হামলার একজন প্রত্যক্ষদর্শী লিখেছেন, এইমাত্র লন্ডনে মানুষের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার সাক্ষী হলাম। আপনার বন্ধুদের কেউ যদি জাতীয় জাদুঘরের কাছাকাছি এলাকায় থাকেন, তাহলে নিরাপত্তার খাতিরে তাদের জানিয়ে দিন।

চলতি বছরের ৩ জুন রাতে লন্ডন ব্রিজে পথচারীদের ওপর গাড়ি তুলে দিয়ে সন্ত্রাসী হামলা চালানো হয়। ওই হামলার কিছুদিনের মাথায় আবারও উত্তর লন্ডনে একটি মসজিদের কাছে পথচারীদের ওপর দ্রুত গতিতে গাড়ি তুলে দেওয়ার ঘটনা ঘটে। উভয় হামলাতেই হতাহতের ঘটনা ঘটে। ফলে গাড়ি হামলা মোকাবিলায় উদ্যোগী হয় লন্ডন মেট্রোপলিটন পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লন্ডনলন্ডন হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

হার দিয়ে উজবেকিস্তানকে বিশ্বকাপে স্বাগত জানাল কলম্বিয়া

জুন ১৮, ২০২৬

নরেন্দ্র মোদিকে ‘ফেরেশতা’ ও ‘খুনী’ বলে প্রশংসা করলেন ডোনাল্ড ট্রাম্প

জুন ১৮, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফার বিস্তারিত প্রকাশ, কার লাভ বেশি

জুন ১৮, ২০২৬

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ শতাংশের বেশি

জুন ১৮, ২০২৬

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT