চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডনে হামলাকারীদের পরিচয় জেনেছে পুলিশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ০৫, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
লন্ডন হামলা

যুক্তরাজ্যের লন্ডন হামলায় তিন হামলাকারীর পরিচয় শনাক্ত করা গেছে বলে জানিয়েছে ব্রিটিশ পুলিশ। তবে তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি।

মেট্রোপলিটান পুলিশ বলেছে, ‘যত দ্রুত সম্ভব’ তাদের নাম-পরিচয় প্রকাশ করা হবে। কোনোভাবে হামলাকারীদের পরিচয় জানা গেলেও এখনি তা প্রকাশ না করতে গণমাধ্যমকে অনুরোধ করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

স্থানীয় সময় শনিবার রাত ১০টার দিকে প্রথমে লন্ডন ব্রিজ ও পরে বরোহ্‌ মার্কেটে পথচারীদের ওপর কাভার্ড ভ্যান জাতীয় গাড়ি তুলে দিয়ে এবং পরে ছুরিকাঘাত করে তিন ব্যক্তি মোট ৭ জনকে হত্যা করে। ওই ঘটনায় আহত হয় কমপক্ষে আরও ৪৮ জন। তাদের মধ্যে ২১ জনের অবস্থা গুরুতর। নিহতদের মধ্যে একজন ফরাসি ও এক কানাডার নাগরিক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

পরে পুলিশের গুলিতে ওই তিন হামলাকারী নিহত হয়।

লন্ডন হামরা ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ৭ নারীসহ ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে অবশ্য ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর কোনো অভিযোগ দায়ের ছাড়াই ছেড়ে দেয়া হয়। সোমবার স্থানীয় সময় সকালে পূর্ব লন্ডনের নিউহ্যাম এবং বার্কিং এলাকার দু’টি বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।

হামলাকারীদের একজনের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলেও জানিয়েছে বিবিসি। তল্লাশি চালানোর সময় পুলিশ সেখানে কিছু নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটিয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাজ্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংস্কারের প্রথম বড় সুযোগ ২০২৬-২৭ বাজেট: সিপিডি

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ হাজি, মারা গেছেন ৪৯ জন

জুন ১২, ২০২৬
ছবি: প্রতিনিধি

খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ড

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

মধ্যরাতে চুরি হয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT