চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লঙ্কানদের আইপিএল ছাড়তে বলছেন রানাতুঙ্গা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৩ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

জমে উঠেছে আইপিএল। বিশ্বের অন্যতম ফ্র্যাঞ্জাইজিতে দল পাওয়া শ্রীলঙ্কান খেলোয়াড়রাও করছেন দুর্দান্ত পারফর্ম। এমন সময়ে হাসারাঙ্গা-থিকসেনাদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুললেন লঙ্কান ক্রিকেটের কিংবদন্তি অর্জুনা রানাতুঙ্গা। বললেন, এমন সময়ে আইপিএল না খেলে দেশের পাশে দাঁড়ানো উচিত।

বর্তমানে অর্থনৈতিক সঙ্কটে ভয়াবহ পরিস্থিতির মাঝে যাচ্ছে শ্রীলঙ্কা। জ্বালানি এবং খাদ্যাভাবে ভয়ঙ্কর অবস্থার মাঝ দিয়ে যাচ্ছে দ্বীপরাষ্ট্রের বাসিন্দারা। তাই আইপিএল খেলতে থাকা ক্রিকেটারদের দেশে ফিরে সাধারণের পাশে দাঁড়ানোর আকুতি জানিয়েছেন ১৯৯৬ সালে বিশ্বকাপ জয়ী অর্জুনা।

সংবাদ সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে রানাতুঙ্গা বলেছেন, ‘বহু ক্রিকেটার জাঁকজমকের সঙ্গে আইপিএল খেলছে- দেশের কথা তাদের চিন্তাতেই নেই। দুর্ভাগ্যজনকভাবে মানুষ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খুলতে ভয় পাচ্ছে।’

‘শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে। তারা স্রেফ নিজেদের চাকরি বাঁচাতেই ব্যস্ত। কয়েকজন তরুণ ক্রিকেটাররা ভয়ের তোয়াক্কা না করে সরকারের বিরুদ্ধে মুখ খুলেছে। এখন বাকিদেরও এগিয়ে আসতে হবে।’

রানাতুঙ্গা আরও বলেছেন, ‘সরকারের কোথাও যদি কিছু ভুল হয়ে থাকে, তাহলে সে বিষয়ে কথা বলা উচিত। মানুষ জিজ্ঞেস করে আমি কেন প্রতিবাদ করছি। তাদের বোঝা উচিত, আমি গত ১৯ বছর ধরে রাজনীতি করছি এবং এটা কোনো রাজনৈতিক বিষয় নয়। আপনারা সবাই জানেন আইপিএলে খেলা ক্রিকেটার কারা। তাদের নাম বলতে চাই না, তবে আমি চাই তারা এক সপ্তাহের জন্য তাদের চাকরি ছেড়ে দিন এবং প্রতিবাদে সমর্থনে আসুন।’

আইপিএলের চলমান মেগা আসরে ওয়ানিন্দু হাসারাঙ্গা, ভানুকা রাজাপাকসে, দুশমন্ত চামিরা, চামিকা করুণারত্নে এবং মহেশ থিকসেনারা বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছেন। কোচিং স্টাফ হিসেবে ভারতে আছেন মাহেলা জয়য়বর্ধনে, কুমারা সাঙ্গাকারা ও লাসিথ মালিঙ্গারা।

Reneta

এখন দেখার বিষয় দেশের জন্য সাবেক এ কিংবদন্তির কথা তারা শোনেন কি না?

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএল-২০২২মালিঙ্গালিড স্পোর্টসশ্রীলঙ্কাসাঙ্গাকারাহাসারাঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

দুই বাংলাদেশি শিক্ষার্থী খুনের ঘটনায় গ্রেপ্তার হিশামের বিচার শুরু ২৮ এপ্রিল

এপ্রিল ২৬, ২০২৬

অধিনায়ক হিসেবে এখন কতটা স্বাধীন লিটন?

এপ্রিল ২৬, ২০২৬

অতীত ঝেরে ফেলে লিটনের চোখ ২০২৮ বিশ্বকাপ

এপ্রিল ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউসে হামলাকারীর পরিচয় জানা গেলো

এপ্রিল ২৬, ২০২৬

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের শিকার বৃষ্টির গ্রামে শোকের ছায়া

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT