চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লক্ষ্মীপুরে করোনায় নতুন মৃত্যু ১, উপসর্গ নিয়ে মৃত্যু ৩

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৭ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

মহিউদ্দিন মুরাদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে করোনা আক্রান্তের সংখ্যা আবারো বেড়েই চলেছে। রবিবার গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ১৩২টি। এর মধ্যে নতুন করে আরো শনাক্ত ৩০ জন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ২৮৬ জনে পৌঁছালো।

তথ্যটি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি একেএম সালাউদ্দিন টিপু এবং একজন আইনজীবী রয়েছেন। এ ছাড়াও সদর উপজেলা করোনা আক্রান্ত হয়ে একজন এবং উপসর্গ নিয়ে পৃথক স্থানে আরো তিনজনের মৃত্যু হয়েছে।

জেলার সরকারি মহিলা কলেজের প্রধান সহকারী যোগেশ চন্দ্র দাস করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। কলেজ অধ্যক্ষ প্রসন চন্দ্র মজুমদার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ ছাড়া সদর উপজেলার হাজির পাড়া কৃষক সভাপতি সিরাজ মিয়া এবং রায়পুর কেরোয়া ইউনিয়নের জয়নাল আবেদিন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। স্থানীয় স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য তাদের নমুনা সংগ্রহ করেছেন।

সদর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে মোট ১৫ জন এবং জেলায় মোট মৃতের সংখ্যা ৩০ জনে পৌঁছালো। তবে করোনা ও উপসর্গ নিয়ে মোট মারা গেছে ৭৩ জন।

জেলার অনেক ক্ষেত্রে মানুষ স্বাস্থ্যবিধি মানছে না। যার ফলে আসন্ন ঈদুল আযহা উপলক্ষে করোনা সংক্রমনের সংখ্যা আরো বাড়তে পারে বলে চিকিৎসকরা আশংকা করছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকোভিড-১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ফ্রান্স দলে কোন ফরাসি নেই’— স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর ‘বর্ণবাদী’ মন্তব্যে তোলপাড়

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎসেবা নিশ্চিতে নিয়ন্ত্রণ কক্ষ চালু

জুলাই ১৩, ২০২৬

বন্যায় মানুষের হাহাকারে ভারী জয়ার মন

জুলাই ১৩, ২০২৬

প্যারিসে ভয়াবহ দাবানল, ঘরবাড়ি খালি ও যান চলাচল বিঘ্ন

জুলাই ১৩, ২০২৬

‎হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে ৫৫ বিজিবি

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT