চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লকডাউনে বাড়ি ফিরতে সবজি ব্যবসায়ী হলেন তিনি!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ২৬, এপ্রিল ২০২০
আন্তর্জাতিক
A A

করোনাভাইরাস পরিস্থিতির কারণে লকডাউনে স্তব্ধ দেশের জনজীবন। এই অবস্থায় কেমন করে মুম্বাই থেকে এ‌লাহাবাদ পৌঁছনো সম্ভব? ২৫ টন পেঁয়াজ কিনুন, হয়ে যান সবজি ব্যবসায়ী। একটি ট্রাকে তা ভর্তি করে ‌নিয়ে বেরিয়ে পড়ুন পথে।

ভারতের এলাহাবাদের প্রান্তিক স্থানে অবস্থিত নিজের গ্রামে ফিরতে মরিয়া প্রেমমূর্তি পাণ্ডে নামের এক ব্যক্তি এমনই কাণ্ড করে বসলেন।

তিনি মুম্বাই বিমানবন্দরের কর্মী। লকডাউনের প্রথম পর্যায়টা মুম্বাইতেই কাটিয়েছিলেন। কিন্তু এরপরই বুঝতে পারেন, লকডাউন আরও কিছুটা সময় চলবে। তখনই তিনি পরিকল্পনা করেন বাড়ি ফেরার।

এই অবস্থায় বাড়ি ফিরতে অভিনব পরিকল্পনা করেন প্রেমমূর্তি। তিনি জানাচ্ছেন, ‘আমি অনুভব করেছিলাম সরকার কেবল একটা রাস্তাই খোলা রেখেছে। অর্থাৎ এখন যেহেতু পণ্যের সরবরাহে কোনও বাধা নেই, তাই পণ্য কিনে তা বিক্রি করতে চাইলেই তা বাধা ছাড়াই করতে পারবেন।

তিনি কিনে ফেলেন পেঁয়াজ এবং তরমুুজ। এরপর ১৭ এপ্রিল ছোট ট্রাক ভাড়া করেন। ১০ হাজার টাকার তরমুজ কিনে তিনি ট্রাকটি মুুুুুম্বাই পাঠান। ততক্ষণে মুম্বাইয়ের এক বিক্রেতার সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে তার।

এরপর তিনি বেরিয়ে পড়েন পেঁয়াজের খোঁজে। কিনে ফেলেন ২৫ টনপেঁয়াজ। প্রতি কেজির দাম পড়ে ৯.১০ টাকা। সব মিলিয়ে তাকে দিতে হয় ২ লাখেরও বেশি টাকা।

Reneta

এরপর ৭৭ হাজার ৫০০ টাকা খরচ করে একটি ট্রাক ভাড়া করে ২০ এপ্রিল রওয়ানা দেন তিনি। গন্তব্য ১ হাজার ২০০ কিলোমিটার দূরের এলাহাবাদ।

২৩ এপ্রিল তিনি সেখানে পৌঁছে সরাসরি চলে যান ভারতের মুন্দেরা পাইকারি বাজারে। কিন্তু দুর্ভাগ্যবশত এমন কাউকেই তিনি খুঁজে পাননি যিনি ওই পেঁয়াজ কিনবেন। অগত্যা সব নিয়েই তিনি চলে আসেন তার গ্রাম কোতোয়া মুবারকপুরে। কিন্তু পেঁয়াজ সেখানেও বিক্রি হয়নি।

টিপি নগরের পুলিশ পোস্টের দায়িত্বপ্রাপ্ত অরবিন্দকুমার সিংহ জানাচ্ছেন, প্রেমমূর্তি ধুমানগঞ্জ থানায় আসেন শুক্রবার। তাকে পরীক্ষা করে মেডিক্যাল টিম। এরপর তাকে ১৪ দিনের জন্য কোয়ারান্টাইনে পাঠানো হয়।

প্রেমমূর্তির আশা, পেঁয়াজগুলি ঠিকই বিক্রি হবে। কেউ না কেউ সেগুলি ঠিকই কিনবেন।

তিনি জানাচ্ছেন, এই মুহূর্তে মধ্যপ্রদেশের সাগর থেকে আসা পেঁয়াজে এখন ভর্তি রয়েছে সেখানকার বাজার। সেটা ফুরোলেই পেঁয়াজের ক্রেতা তিনি পেয়ে যাবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতলকডাউন
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডের ৬০ বছরের অপেক্ষার অবসান নাকি ইতিহাস গড়বে নরওয়ে

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT