চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‍্যাঙ্কিংয়ে দুইয়ে সাকিব, চারে মাহমুদউল্লাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৪ অপরাহ্ণ ২৩, ডিসেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে জেতা হয়নি বাংলাদেশের। কিন্তু দারুণ সব ব্যক্তিগত পারফরম্যান্সের দরুন র‍্যাঙ্কিংয়ে সুফল পেয়েছেন টাইগার ক্রিকেটাররা। বিশ্বসেরা অলরাউন্ডারদের মধ্যে সাকিব যেমন দ্বিতীয় স্থানটা দখলে নিয়েছেন, মাহমুদউল্লাহ তেমনি উঠে এসেছেন সেরা চারে।

টি-টুয়েন্টিতে বিশ্বসেরা অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল শীর্ষে আছেন, ৩৬২ রেটিং পয়েন্ট নিয়ে। দুইয়ে সাকিব ৩৩৮ পয়েন্ট নিয়ে তিনে থাকা আফগানিস্তানের মোহাম্মদ নবীর (৩১৩) সঙ্গে ব্যবধান বাড়িয়েছেন। উইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে ক্যারিয়ারসেরা বোলিং করেছেন সাকিব, প্রথমবার পেয়েছেন ইনিংসে পাঁচ উইকেটের দেখা।

সিরিজের প্রথম দুই ম্যাচে ১০৩ রান আর ৮ উইকেট দখলে ছিল তার। তাতেই অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন। সাকিব সেখানে সাত ধাপ এগিয়ে ব্যাটসম্যানদের তালিকায় আছেন ৩৭তম অবস্থানে। আর তিন ধাপ এগিয়ে বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৭ নম্বরে।

মাহমুদউল্লাহ ব্যাটে-বলে জ্বলে অলরাউন্ডারদের মধ্যে চারে উঠে এসেছেন। তার রেটিং পয়েন্ট ২৪০। ব্যাটে ৬৬ রানের পাশাপাশি বলে ৫ উইকেট নিয়েছেন সিরিজে। তাতে ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়েও এগিয়েছেন বাংলাদেশের মিডলঅর্ডারের ভরসা, আছেন ৩১তম অবস্থানে। বাংলাদেশিদের মধ্যে তিনিই শীর্ষে। আর বোলিংয়ে ১৭ ধাপ এগিয়ে অবস্থানটা এখন ৫১তে তার।

আইসিসির টি-টুয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ৪১-এ আছেন তামিম ইকবাল। সৌম্য সরকার আছেন ৪৪তম স্থানে। তবে একটা বড় লাফ দিয়েছেন লিটন দাস। সিরিজে ১০৯ রান করা এ ওপেনার ২৬ ধাপ এগিয়ে আছেন ৪৭তম অবস্থানে। মুশফিক নেমে গিয়ে আছেন ৫২তে। সেরা একশতে নেই আর কোনো বাংলাদেশি।

টি-টুয়েন্টি বোলিংয়ে সেরা দশে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি সাকিব, ৭ নম্বরে আছেন। মোস্তাফিজুর রহমান ২৪তম অবস্থানে, দুইধাপ অবনমন হয়েছে তার। মাহমুদউল্লাহ ৫১, এরপরই আছেন তিন ম্যাচের সিরিজে একবারও নামতে না পারা রুবেল হোসেন।

Reneta

দল হিসেবে বাংলাদেশ আছে ১০-এ। ৮ নম্বরে থাকা আফগানিস্তানের সঙ্গে টাইগারদের ১৫ পয়েন্টের ব্যবধান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ক্রিকেটমাহমুদউল্লাহলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

বড় পর্দায় ‘মাস্তুল’, প্রতিদিন ১৩টি শো!

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT