চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

র‌্যাব দিয়ে ভ্যাট আদায় পরিকল্পনায় ব্যবসায়ী নেতাদের আপত্তি

রোকসানা আমিনরোকসানা আমিন
৫:৫৩ পূর্বাহ্ণ ২৭, জানুয়ারি ২০১৬
অর্থনীতি
A A

ভ্যাট আদায়ে র‌্যাবকে ব্যবহারের প্রস্তাবে উদ্বেগ প্রকাশ করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। ভ্যাট আদায়ে এলিট ফোর্স যুক্ত হলে হয়রানি হবে বলে আশংকা তাদের। রাজস্ব আদায় কার্যক্রমকে গতিশীল করতে ভ্যাট ফাঁকি ঠেকাতে অভিযান চালাতে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) র‌্যাব চিঠি দেওয়ায় ব্যবসায়ীরা এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

একইসঙ্গে সুদের হার কমানোসহ গ্যাসের সঙ্গে সামঞ্জস্য রেখে তেলের দাম কমানোর দাবি জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।

গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় আর কর্মপরিকল্পনা উপস্থাপনের লক্ষ্যে ফেডারেশন ভবনে আয়োজিত সম্মেলনে ব্যবসায়ী নের্তৃবৃন্দ তাদের শঙ্কা ও দাবির কথা তুলে ধরেন।

সম্প্রতি মূল্য সংযোজন কর আদায় অভিযান পরিচালনায় এনবিআরকে দেয়া র‌্যাবের প্রস্তাবের সমালোচনা করে এফবিসিসিআই।

সভাপতি এফবিসিসিআই আব্দুল মাতলুব আহমাদ বলেন,‘আমরা হয়রানি চাই না, আমরা ভ্যাট দিতে চাই। ১ টাকার ভ্যাট দিতে গিয়ে ৩ টাকার হয়রানি আমরা নিতে পারি না। এটা ব্যবসায়ীদের মধ্যে অহেতুক একটি আতঙ্ক তৈরি করছে। শান্তি মতো ব্যবসা না করতে পারলে আমরা ব্যবসাই করতে পারবো না। এতে দেশ এগুতে পারবে না’।

আন্তর্জাতিক বাজারের তুলনায় দেশে তেলের দাম এখনো না কমায় হতাশা প্রকাশ করেন ব্যবসায়ী নেতারা।

Reneta

এফবিসিসিআই সহ-সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন,‘ বিশ্ব বাজারে ১১০ ডলারের ব্যারেল এখন মাত্র ৩০ ডলারে নেমেছে। তেলের দাম সমন্বয় করে কমানো উচিৎ।’

এফবিসিসিআই পরিচালক হেলাল উদ্দিন বলেন,‘ হাজার হাজার কোটি টাকা ব্যাংকে পড়ে আছে এবং মানুষের সঞ্চয়কে ব্যবহার করতে পারলে দেশে বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়তো।’

রিলায়েন্স এবং আদানি গ্রুপের বিনিয়োগ প্রস্তাবকে স্বাগত জানিয়ে এফবিসিসিআই বলেছে, এরকম প্রস্তাবই প্রমাণ করে দেশে বিনিয়োগ অনুকূল রাজনৈতিক পরিবেশ আছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এফবিসিসিআই-ভ্যাটএফবিসিসিআই-র‍্যাবভ্যাট-র‍্যাব
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা আজ সবদিক দিয়েই অনেক এগিয়ে: মামুন জোয়ার্দ্দার

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যতদিন হুমকি চলবে, ততদিন চূড়ান্ত আলোচনা নয়: আরাঘচি

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এক ছেলে জুলাইয়ে শহীদ, আরেক ছেলের ক্যান্সার: মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনকে ‘দ্বিতীয় আবাস’ হিসেবে গড়তে চায় ড্যানফস

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্যাখ্যা দিল চীন

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT