চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিতের দেখানো পথের উল্টো হাঁটলো ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪৪ অপরাহ্ণ ১৩, ফেব্রুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

শুরুর সেশনে তিন উইকেট, শেষেও তাই। আর ‘শেষ ভালো যার সব ভালো তার!’ ইংল্যান্ড এক হিসেবে এই প্রবাদ মেনে খুশি থাকতে পারে আবার নাও পারে। কারণ গলার কাঁটা হয়ে ঝুলে আছেন রিশভ পান্ট আবার আসল ‘ডেঞ্জার’ রোহিত শর্মাকেও বিদায় করা গেছে। প্রায় সারাদিন এই রোহিত যা করে গেছেন, পুরোদিন টিকে থাকলে কপালে সত্যিকারের শনিই হয়তো ভর করতো ইংলিশদের!

চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশনেই বিরাট কোহলি, চেতেশ্বর পূজারার মত ব্যাটসম্যানদের হারিয়েছিলো ভারত। টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারানো স্বাগতিকরা তখন শত রানও ছুঁতে পারেনি। সেই অবস্থা থেকে দিন শেষে যে ৩০০ করতে পারলো কোহলির দল তার কৃতিত্বের প্রায় পুরোটা প্রাপ্য ওপেনার রোহিত শর্মার, ১৬৩ রানের জুটিতে যোগ্য সঙ্গ দেওয়ায় সাধুবাদ পাবেন আজিঙ্কা রাহানেও। তবে শেষ সেশনে তিন উইকেট হারিয়ে সংগ্রহটাকে বড় করতে পারেনি ভারত।

চেন্নাইয়ের প্রথম টেস্টের দল থেকে দ্বিতীয় টেস্টে পেসারযুগলকেই পাল্টে ফেলে ইংল্যান্ড। অভিজ্ঞা জেমস অ্যান্ডারসনের জায়গায় স্টুয়ার্ট ব্রড আর জফরা আর্চারের বদলি দলে ঢোকেন আরেক পেসার ওলি স্টোন। শুভমন গিলকে শূন্য রানে ফিরিয়ে স্টোন নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন সুন্দর ভাবে, তবে মাঝখানে আসল ফাটলতা ধরিয়েছেন স্পিনার অলরাউন্ডার মঈন আলি।

দিনের দ্বিতীয় ওভারেই শুভমনকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন ডানহাতি পেসার স্টোন, ভারতের রানের খাতায় তখন একটা গোল বৃত্তাকার শূন্য। যদিও সেই ধাক্কাকে একদমই বুঝতে দেননি রোহিত শর্মা।

রোহিত যতক্ষণ ছিলেন একবারও মনে হয়নি টেস্ট খেলছে ভারত। দ্বিতীয় উইকেটে ৮৫ রানের জুটিতে পূজারার অবদান সেখানে নিজস্ব ঢংয়ে ২১, বাকিটা রোহিতের। ৪.৫০ রানরেটে প্রথম ২০ ওভারেই এই রান তোলার কারিগর ‘দ্য হিটম্যান’। মাত্র ৪৭ বলেই পেয়েছেন নিজের অর্ধশতকের দেখা।

রান তোলায় রোহিতের মনোযোগে উইকেটে ইংলিশ বোলারদের আসল পরীক্ষা নিচ্ছিলেন পূজারা। স্লিপে তাকে বেন স্টোকসের ক্যাচ বানিয়ে বিপদ হয়ে উঠার সুযোগ দেননি অফস্পিনার জ্যাক লিচ।

Reneta

পরের ওভারে দলকে বিপদে রেখে শূন্য রানেই ফিরে যান অধিনায়ক বিরাট কোহলি। মঈন আলির বল তার ব্যাট-প্যাড ফাঁকি দিয়ে আঘাত করে উইকেটে। মাত্র ১ রানের ব্যবধানে দুই উইকেট নেই ভারতের।

দলের বিপদেও রানের গাড়ি থামাননি রোহিত। তাকে রান করতে দিয়ে অন্য প্রান্তটা সামলে রেখেছিলেন রাহানে। প্রথম ফিফটির চাইতে দ্বিতীয়টি খানিকটা শ্লথ হলেও ১৩০ বলে টেস্টে নিজের সপ্তম সেঞ্চুরি তুলে নেন রোহিত।

রাহানেকে নিয়ে দ্বিতীয় সেশটা নিরাপদেই পার করিয়েছেন রোহিত। তৃতীয় সেশনটাও হয়তো নিরাপদে শেষ করতে পারতেন, তবে বেশি আগ্রাসী হতে গিয়ে জ্যাক লিচকে উড়িয়ে সীমানা ছাড়া করতে গিয়েছিলেন, তাতেই থেমে গেলো ২৩১ বলে ১৮ চার ও ২ ছক্কায় সাজানো তার ১৬১ রানের ইনিংসটি। ভারতের রান তখন ২৪৮। এক রান পরে ফিরে যান রাহানেও। মঈন আলিকে সুইপ করতে গিয়ে ৬৭ রানে বোল্ড হন ডানহাতি ব্যাটসম্যান।

দিনের শেষভাগে রবিচন্দ্রন অশ্বিনকেও হারিয়েছে ভারত। ৩৩ রানে অপরাজিত দ্বিতীয় দিনের শুরু করবেন রিশভ পান্ট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেন্নাই টেস্টরোহিত শর্মালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ গেজেট আকারে প্রকাশ হবে: সিইসি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

দুর্নীতির মামলায় ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

জুলাই ২৮, ২০২৬

‘৩২ যুগ্ম সচিবকে বয়স বা চাকরির মেয়াদ বিবেচনায় অবসরে পাঠানো হয়েছে’

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রযুক্তিগত ত্রুটিতে মোদির ভিডিও ব্লক, সরকারের কাছে ক্ষমা চাইল মেটা

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক চলছে

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT