চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গার সংখ্যা ১০ লাখে ঠেকতে পারে বলে জাতিসংঘের উদ্বেগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৩ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

মিয়ানমারের রাখাইন রাজ্যে এই অবস্থা চলতে থাকলে এ বছরের শেষ নাগাদ বাংলাদেশে আসা রোহিঙ্গার সংখ্যা ১০ লাখে ঠেকতে পারে বলে মনে করছে জাতিসংঘের সংস্থাগুলো।

কক্সবাজার শরণার্থী শিবির পরিদর্শন শেষে বৃহস্পতিবার ঢাকার গুলশান হোটেলে এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার অপারেশন্স অ্যান্ড ইমার্জেন্সি বিভাগের পরিচালক মোহাম্মেদ আবদিকার মাহামুদ এবং জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর’র সহকারী হাই কমিশনার জর্জ ওকোথ-ওব্বো এ আশঙ্কার কথা জানান।

শরণার্থীদের জরুরি প্রয়োজন মেটাতে আন্তর্জাতিক সহায়তার অনুরোধ জানিয়ে আবদিকার মাহামুদ বলেন, “আমাদের উদ্বেগ বাড়ছে।” এক প্রশ্নের জবাবে তিনি বলেন. রোহিঙ্গা শরণার্থীরা তাদের প্রয়োজনীয় মৌলিক জিনিস পত্র এখনো পাচ্ছে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গতকাল উদ্বেগ প্রকাশ করে রোহিঙ্গা বিষয়ের সমাধানে জরুরী ভিত্তিতে বাড়তি চাপ প্রয়োগের কথা জানান।

গত ২৫ অগাস্ট থেকে শুরু হওয়া রোহিঙ্গা ঢলে নতুন করে প্রায় চার লাখ শরণার্থী বাংলাদেশে আসায় যে সংকট সৃষ্টি হয়েছে, তা সামাল দিতে আন্তর্জাতিক সম্প্রদায় ‘এখনও যথেষ্ট’ করছে না বলে মন্তব্য করেন ইউনিসেফের এই কর্মকর্তারা। এই সংকট মোকাবেলার জন্য আগামী চার মাসের শিশুদের সহায়তার জন্য ৭.৩ মিলিয়ন ডলারের অার্থিক সহায়তার জন্য আবেদন করেছে ইউনিসেফ।

এই সংকটে বাংলাদেশ সরকার যে জরুরি সাড়া দিয়েছে তার প্রশংসা করে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে তিনি বলেন, “আরও অনেক কিছু করতে হবে।”

ওকোথ-ওব্বো বলেন, আড়াই সপ্তাহের মধ্যে প্রায় চার লাখ মানুষ আসায় বাংলাদেশ গুরুতর মানবিক পরিস্থিতির মুখে পড়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘের উদ্বেগমিয়ানমারের রাখাইন রাজ্যে
শেয়ারTweetPin

সর্বশেষ

মহাবিশ্বের গোপন সত্য ফাঁস করবেন স্পিলবার্গ!

জুন ১১, ২০২৬

নতুন প্রধানমন্ত্রী ও নতুন অর্থমন্ত্রীর ‘প্রথম বাজেট’ পেশ

জুন ১১, ২০২৬

বাজেটে নতুন পে-স্কেল বাস্তবায়ন বিষয়ে যে ‘সুখবর’

জুন ১১, ২০২৬
ছবি: জাতীয় বাজেট ২০২৬-২৭

বাজেটে কমছে ও বাড়ছে যেসব পণ্যের দাম

জুন ১১, ২০২৬

বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ বাতিল করল অস্ট্রেলিয়া

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT