চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছে বাংলাদেশ: বান কি মুন

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১০:৪২ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

বাংলাদেশে সফররত জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন বলেছেন, নির্যাতনের মুখে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিকতার পরিচয় দিয়েছে বাংলাদেশ।

এত বড় একটি মানবতার কাজ করায় বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, এ রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য বিশ্বের সকল মানবতাবাদীদের এগিয়ে আসা উচিত।

বুধবার কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় তার সাথে ছিলেন বাংলাদেশে সফররত মার্শাল দ্বীপপুঞ্জের প্রেসিডেন্ট হিলদা সি হেইন।

বুধবার বিকালে হেলিকপ্টারযোগে উখিয়ার কুতুপালং শরণার্থী শিবিরে পৌঁছান। বিকাল সোয়া ৪টার দিকে উখিয়া পৌঁছে প্রথমে যান ২০ নম্বর ক্যাম্পে। সেখানে তাদের স্বাগত জানান, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. আবুল কালাম ও জেলা প্রশাসক মো. কামাল হোসেন। এরপর ১৭ নম্বর ক্যাম্পের রোহিঙ্গা কো-অর্ডিনেশন অফিসে (আরসি) যান তারা।

পরিদর্শনকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একেএম আব্দুল মোমেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. শাহ কামাল, কক্সবাজারের পুলিশ সুপার এবি এম মাসুদ হোসেন, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিকারুজ্জামানসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন জানান, বান কি মুনসহ সফরসঙ্গীরা বিকাল সোয়া ৪টার দিকে হেলিকপ্টারে করে উখিয়ার ২০ নম্বর ক্যাম্প এক্সটেনশনে হেলিপ্যাডে অবতরণ করেন। সেখান থেকে তিনি ময়নারঘোনা ১৭ নম্বর ক্যাম্প পরিদর্শন করেন। বৈরী আবহাওয়ার কারণে সফর সংক্ষিপ্ত করে হেলিকপ্টারে ঢাকায় ফিরে যান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বান কি মুনরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাঙ্গামাটিতে ৩৭ স্থানে পাহাড়ধস, আশ্রয়কেন্দ্রে প্রায় ৪ হাজার মানুষ

জুলাই ৯, ২০২৬

মরক্কোর প্রতিশোধ নাকি ফ্রান্সের সেমিফাইনালের হ্যাটট্রিক

জুলাই ৯, ২০২৬
ছবি: চ্যানেল আই

টেকনাফ সৈকতে ২দিনে ৩ নারীর অর্ধগলিত মৃতদেহ উদ্ধার

জুলাই ৯, ২০২৬

সরকারি হাসপাতালের ল্যাব: পরিচালনায় নতুন ভাবনার সময় কি এসেছে?

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT