চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘে প্রস্তাব তুলবেন প্রধানমন্ত্রী

পান্থ রহমানপান্থ রহমান
৫:২৯ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

কফি আনান কমিশনের সুপারিশমতে রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে নাগরিত্ব প্রদান এবং তাদের ওপর অত্যাচার বন্ধের প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে তুলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী  এ এইচ মাহমুদ আলী।

প্রধানমন্ত্রীর জাতিসংঘের বৈঠকে যাওয়ার আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদে রোহিঙ্গাদের করুণ অবস্থা তুলে ধরার পাশাপাশি বাংলাদেশের অবস্থানও সুস্পষ্ট করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবারের জাতিসংঘ সাধারণ পরিষদে একাত্তরে বাংলাদেশের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতিও চাইবেন তিনি।

সংবাদ সম্মেলনে রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও জাতিসংঘের মহাসচিবের বিবৃতি পরে শোনান পররাষ্ট্রমন্ত্রী।

গত বিশ দিনে প্রায় চার লাখ রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে ঢুকে পরার খবর এখন পুরোনো। দেশের গন্ডি ছাপিয়ে যা এরই মধ্যে কাঁপিয়ে দিয়েছে আন্তর্জাতিক অঙ্গন। আরাকানের মুসলিম জনগোষ্ঠির ওপর এই রাষ্ট্রীয় হামলার উদ্বেগ জানাচ্ছে গোটা বিশ্ব। কিন্তু তাতেও রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর আক্রমণ থামছে না এবং তাদের বাংলাদেশে ঢোকার প্রবণতাও কমছে না।

শান্তিতে নোবেল বিজয়ী মিয়ানমারের নেত্রী অং সান সুচিসহ বিশ্ব নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠানসমূহ যখন রোহিঙ্গা ইস্যু নিয়ে সুবিধাজনক অবস্থান নিয়েছেন, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের সহায়তায় নিজে কক্সবাজারে ছুটে গেছেন। তাদের অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছেন এবং সর্বোপরি রোহিঙ্গাদের প্রতি মানবিক আচরণ করেছেন তিনি। অং সাং সুচি নিরাপত্তার অজুহাত দেখিয়ে আসন্ন জাতিসংঘ সভাতেও যোগ দেবেন না বলে ইতোমধ্যে জানা গেছে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর বহুদিন ধরে চলমান সংঘর্ষ-সহিংসতা সঙ্কট সমাধানে ২০১৬ সালের আগস্টে গঠিত হয় অ্যাডভাইজরি কমিশন অন রাখাইন স্টেট। জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে ওই কমিশন এক বছরের তদন্তের চূড়ান্ত প্রতিবেদন মিয়ানমারের ক্ষমতাসীন দলের প্রধান অং সান সু চির কাছে জমা দেয় চলতি বছরের ২৪ আগস্ট।

Reneta

৬৩ পৃষ্ঠার এই প্রতিবেদন জমা দেয়ার কয়েক ঘণ্টা পরই ২৪ আগস্ট দিবাগত রাতে ত্রিশটি পুলিশ ও সেনাচৌকিতে রহস্যজনক হামলার ঘটনা ঘটে। হামলায় নিহত হয় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য। তারপরই হামলার জন্য রোহিঙ্গা ‘জঙ্গি’দের দায়ী করে জবাব হিসেবে সেনাবাহিনী পুরো অঞ্চলে হত্যাযজ্ঞ শুরু করে।

সেনাবাহিনীর ওই হামলায় এখনও পর্যন্ত প্রায় ৫শ মানুষ মারা গেছে, আর প্রাণভয়ে লাখ লাখ রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে পাড়ি জমাচ্ছে বাংলাদেশে। নৌপথে পালিয়ে আসার পথে নৌকাডুবিতেও বাড়ছে মৃতের সংখ্যা।

আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন না করার উদ্দেশ্যেই মিয়ানমারের সেনাবাহিনী এই হত্যাকাণ্ড শুরু করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘপ্রধান মন্ত্রী শেখ হাসিনাপ্রধানমন্ত্রীরোহিঙ্গারোহিঙ্গা ইস্যু
শেয়ারTweetPin

সর্বশেষ

লক্ষ্য ২৫ লাখ কর্মসংস্থানে ৬০ হাজার কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ ঘোষণা

জুন ১১, ২০২৬

প্রস্তাবিত বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ কতো?

জুন ১১, ২০২৬

ক্রিয়েটিভ অর্থনীতি খাত উন্নয়নে ৩০০ কোটি টাকা বরাদ্দ

জুন ১১, ২০২৬

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

জুন ১১, ২০২৬

আইসিটি সেক্টর: উদ্যোক্তা তৈরিতে ৫০০ কোটি টাকার স্টার্টআপ তহবিলের প্রস্তাব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT