চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা নির্যাতনের বর্ণনা শুনেও অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমারের প্রতিনিধিরা

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১০:১১ পূর্বাহ্ণ ২১, মার্চ ২০১৭
কক্সবাজার, বাংলাদেশ
A A

কক্সবাজারে দুইদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকারি মিয়ানমারের প্রতিনিধিরা রোহিঙ্গা নির্যাতনের কথা মানতে নারাজ। তারা রোহিঙ্গাদের সঙ্গে আলাপকালে নির্যাতনের বর্ণনা শুনলেও তা সরাসরি অস্বীকার করেছে বলে জানিয়েছে রোহিঙ্গারা।

মিয়ানমারের এ ১০ সদস্যের প্রতিনিধি দল এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। এমন কি প্রতিনিধিদের সঙ্গে থাকা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থার কর্মকর্তারাও এ নিয়ে মুখ খুলতে রাজি হননি।

রোববার কক্সবাজার এসে মিয়ানমারের ১০ সদস্যের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে নতুন করে আসা রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করেন। সোমবার সকালে এ প্রতিনিধিদলটি যান উখিয়া উপজেলার বালুখালীর অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে। যেখানে ছিলেন দুপুর পর্যন্ত। এর পর প্রতিনিধিদলটি টেকনাফে লেদা ক্যাম্পে যান। দিনব্যাপী মিয়ানমারের প্রতিনিধি কথা বলেছেন মিয়ানমার থেকে আশ্রয় নিতে আসা রোহিঙ্গাদের সঙ্গে।

মিয়ানমারের প্রতিনিধিদের সাথে আলাপ করা রোহিঙ্গাদের দাবি, এটি একটি কথিত প্রতিনিধিদল। যারা নির্যাতনের কথা শুনে উল্টো রোহিঙ্গাদের মিথ্যুক বলেছেন। এসব প্রতিনিধিদের কাছে রোহিঙ্গাদের অনেকেই পরিবেশ সৃষ্টি হলে মিয়ানমারে ফিরে যাওয়ার আগ্রহ প্রকাশ করলেও এ নিয়ে কোন মন্তব্য করেননি তারা।

প্রতিনিধিদলের সঙ্গে আলাপকারী বালুখালী ক্যাম্পের রোহিঙ্গা নারী ফরিদা আকতার বলেন, প্রতিনিধি দল আমাদের কাছে জানতে চেয়েছেন. কী কারণে বাংলাদেশে পালিয়ে এসেছি? তিনি মিয়ানমারের সেনাবাহিনীর হাতে কী ধরণের নির্যাতনের শিকার হয়েছেন তার বর্ণনা দিয়েছেন বলেও জানান।

একই ক্যাম্পের ইয়াসমিন আকতার জানান, বাংলাদেশে পালিয়ে আসার কারণ হিসেবে তিনি প্রতিনিধি দলকে নারী ধর্ষণ, শিশু হত্যা সহ নানা নির্যাতনের কথা বলেছেন।

Reneta

আনোয়ার কামাল নামের এক যুবক জানান, মিয়ানমারের প্রতিনিধি তার বক্তব্য শুনলেও সরাসরি নির্যাতনের কথা আস্বীকার করে তাদের মিথ্যুক বলে মন্তব্য করেছেন। এমন কি এক প্রতিনিধিকে মিয়ানমারের ভাষায় ‘বাংলাদেশে পালিয়ে এসে রোহিঙ্গারা মিথ্যা গল্প বলছে’ বলে মন্তব্য করতে শুনেছেন তিনি।

হাফেজ আহমদ নামের অপর এক জন বলেন, মিয়ানমারের প্রতিনিধি দলটি কৌশলে রোহিঙ্গাদের সঙ্গে প্রতারণা করতে এসেছে। তাদের কাছে তিনি সহ অনেক রোহিঙ্গা মিয়ানমারে ফেরত যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। বলেছেন মিয়ানমারে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করলে তার ফিরে যাবেন। কিন্তু এর কোন উত্তার দেননি এসব প্রতিনিধি। তাই এ প্রতিনিধিদলটি প্রতারণা করছেন বলে মন্তব্য করেছেন এ  রোহিঙ্গা যুবক ।

গত বছর ৯ অক্টোবর মিয়ানমারের সংঘাতের পর সেখানে ব্যাপক নির্যাতনের অভিযোগ উঠে সে দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে। আন্তর্জাতিক সংস্থার তথ্য মতে এতে নতুন করে ৭০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। যারা আশ্রয় নিয়েছে কক্সবাজারের কুতুপালং, বালুখালী, টেকনাফের লেদা ও শামলাপুর সহ বিভিন্ন এলাকায়। এসব ঘটনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশ হলে গুরুত্বপূর্ণ হয়ে উঠে রোহিঙ্গা ক্যাম্প। যেখানে বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রের কূটনৈতিক, জাতিসংঘের প্রতিনিধি সহ বিভিন্ন ব্যক্তিবর্গ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। তাদের নির্যাতনের কথা শুনেছেন।

সর্বশেষ গত রোববার কক্সবাজারের আসেন মিয়ানমার সরকারের রাষ্ট্রীয় পরামর্শক অং সান সু চি গঠিত তদন্ত কমিশনের ১০ সদস্য। তারা দু’দিন ধরে রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছেন। রোহিঙ্গারা বরাবরের মতো তাদের কাছেও নির্যাতনের নানা কথা তুলে ধরেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিয়ানমাররোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফার বিস্তারিত প্রকাশ, কার লাভ বেশি

জুন ১৮, ২০২৬

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৮ শতাংশের বেশি

জুন ১৮, ২০২৬

এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহারে নতুন নির্দেশনা

জুন ১৮, ২০২৬

নির্ধারিত সময়ের আগেই শান্তি সমঝোতায় সই করলেন ট্রাম্প-পেজেশকিয়ান

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন ২৫ জুন পর্যন্ত

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT