চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে বেড়ে ওঠা সন্ত্রাসী চক্র কি নিয়ন্ত্রণের বাইরে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:১২ অপরাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২১
সম্পাদকীয়
A A

গণহত্যা ও নির্যাতনের মুখে মিয়ানমার থেকে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে আশ্রয় নেয়া রোহিঙ্গা জনগোষ্ঠির মধ্যে বেড়ে ওঠা সন্ত্রাসী চক্রের তৎপরতা দিন দিন বেড়েই চলেছে। সম্প্রতি কক্সবাজারের উখিয়ার সোনারপাড়া উচ্চ বিদ্যালয়ের ৪ শিশু শিক্ষার্থীকে সেন্টমার্টিন দ্বীপে ভ্রমণের কথা বলে অপহরণ করে তাদের স্বজনদের কাছ থেকে মোবাইল ফোনে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে। ঘটনার জন্য রোহিঙ্গা সন্ত্রাসী চক্রকে অভিযুক্ত করেছে শিশুদের স্বজনরা।

রাখাইন থেকে ১৯৯১ সালে আসা রোহিঙ্গাদের জন্য কক্সবাজারের উখিয়ার কুতুপালংয়ে এবং টেকনাফের হ্নীলায় দুটি করে মোট চারটি শিবির ছিল। এরপর ২০১৭ সালের ২৫ আগস্ট রোহিঙ্গা ঢলের পর টেকনাফে আরও ৬টি এবং উখিয়ায় ২৪টি আশ্রয়শিবিরে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা সাড়ে ১১ লাখ।

সময় যত গড়াচ্ছে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে অপরাধপ্রবণতাও তত বাড়ছে। এসব ক্যাম্পে সংঘবদ্ধ অপরাধী চক্রের কর্মকাণ্ড দিন দিন বেড়েই চলেছে। সামান্য ঘটনা থেকে ভয়াবহ সংঘর্ষে জড়াচ্ছে রোহিঙ্গারা। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি, পূর্ব-শত্রুতার জের, মাদক, অস্ত্র ও মানবপাচারের জন্য অভয়ারণ্য হয়ে উঠেছে রোহিঙ্গা ক্যাম্পগুলো।

কিছুদিন আগে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে কাজ করা এক রোহিঙ্গা নেতা নিহত হয় ক্যাম্পে। সেই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন ও আটককৃত সবাই বিভিন্ন ক্যাম্পের রোহিঙ্গা। এছাড়া ক্যাম্প এলাকায় গড়ে উঠছে অস্ত্র তৈরি ও মেরামতের কারখানা, যা বাংলাদেশের জন্য যথেষ্ঠ হুমকি হয়ে দাঁড়িয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও অভিযানেও ঠেকানো যাচ্ছে না অরাজকতা। রোহিঙ্গাদের এমন কর্মকাণ্ডে উদ্বেগ-উৎকণ্ঠায় আছেন ওই এলাকার স্থায়ী বাসিন্দারা। রোহিঙ্গাদের সহিংস আচরণের বিষয়টি ভাবিয়ে তুলেছে প্রশাসনকেও।

আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বানে পুরোপুরি মানবিক কারণে দেশে রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধারণা করা হচ্ছিল পরিস্থিতি স্বাভাবিক হলে ধীরে ধীরে ফিরে যাবে আশ্রয় নেয়া রোহিঙ্গারা। কিন্তু বর্তমান অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ঠিক কবে এই রোহিঙ্গারা ফিরে যাবে, বা আদৌও তারা ফিরতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা জোরদার হচ্ছে।

আমাদের আশাবাদ, যত দিন রোহিঙ্গারা ফিরে না যাচ্ছে, ততদিন ওইসব ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ নজর দেবে প্রশাসন। এছাড়া প্রত্যাবাসন প্রক্রিয়াকে বাস্তবে রুপান্তরিত করতে সরকারসহ সব মহল যথাযথ কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিঙ্গাসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT