চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত ১

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫৫ পূর্বাহ্ন ২৮, জানুয়ারি ২০১৯
কক্সবাজার, জনপদ
A A
ফাইল ফটো

ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ‘ইয়াবা লেনদেনের বিরোধে’ প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক রোহিঙ্গা নিহত হয়েছে।

রোববার রাত ১০টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়ার নিবন্ধিত ক্যাম্পে এ ঘটনা ঘটেছে বলে জানান ক্যাম্পটির পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুস সালাম।

নিহত মোহাম্মদ জয়নাল (২২) নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে। মোহাম্মদ জয়নাল কয়েক মাস আগে ক্যাম্পটির নিরাপত্তা কর্মির (প্রহরী) দায়িত্বে ছিল।

কী কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা পুলিশের পক্ষে নিশ্চিত করা সম্ভব না হলেও ক্যাম্পটির স্থানীয় রোহিঙ্গারা জানিয়েছে, ইয়াবার চালানের টাকার লেনদেনের বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে এসআই আব্দুস সালাম বলেন, রোববার রাতে নয়াপাড়া ক্যাম্পের এইচ ব্লকের আব্দুল হাকিমের দোকানের সামনে মোহাম্মদ হাসান নামের এক রোহিঙ্গার নেতৃত্বে ১০/১৫ জনের একটি দল মোহাম্মদ জয়নালকে একা পেয়ে ঘিরে ফেলে। এসময় মোহাম্মদ জয়নালকে আটকিয়ে হামলাকারি লোকজন এলোপাথারি ছুরিকাঘাত করে ফেলে রেখে চলে যায়।

পরে নিহতের স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নয়াপাড়া ক্যাম্পের স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Reneta

তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি জানিয়ে ক্যাম্প পুলিশ ফাঁড়ির ইনচার্জ বলেন, এ ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়াবারোহিঙ্গারোহিঙ্গা ক্যাম্পরোহিঙ্গা নিহতলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিআরইউ ব্যাডমিন্টন দ্বৈতে চ্যাম্পিয়ন মাসুম-সাব্বির

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বিশ্বকাপের মাঝে ভারত ছাড়লেন আমিরাতের পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়

ফেব্রুয়ারি ৯, ২০২৬

মঙ্গলবার ৮ লেখকের হাতে তুলে দেয়া হবে ‘ঢাকা ব্যাংক–আনন্দ আলো সাহিত্য পুরস্কার’

ফেব্রুয়ারি ৯, ২০২৬

এবারের ভোট জনগণের কাছে রাষ্ট্রের মালিকানা ফিরিয়ে দেওয়ার: তারেক রহমান

ফেব্রুয়ারি ৯, ২০২৬

‘এই চারটি দিন সত্যিই ম্যাজিক্যাল ছিল’

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT