চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে ‘ডাকাত দলের বন্দুকযুদ্ধে’ নিহত ১

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১২:০৪ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০১৯
- সেমি লিড, কক্সবাজার
A A

কক্সবাজারের টেকনাফের হ্নীলার নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে দুই ডাকাত দলের ‘বন্দুকযুদ্ধে’ এক ডাকাত নিহত ও অপর এক ডাকাত গুলিবিদ্ধ হয়েছে। এসময় এক রোহিঙ্গা শিশুও গুলিবিদ্ধ হয়েছে।

শনিবার রাত পৌনে ১২টার দিকে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লক এ ঘটনা ঘটে। রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপ ও ইতিপূর্বে আইনশৃংখলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত রোহিঙ্গা শীর্ষ ডাকাত নুরুল আলমের অনুসারীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে রোহিঙ্গারা।

স্থানীয় রোহিঙ্গারা জানায়, ৭ ডিসেম্বর রাত নয়টার দিকে রোহিঙ্গা ডাকাত জকির গ্রুপ ও নিহত শীর্ষ ডাকাত নুরুল আলমের অনুসারীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে জকির গ্রুপের এক ডাকাত নিহত হয়। তবে নিহত ডাকাতের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

এসময় নুরুল আলম ডাকাতের ছোট ভাই শামসুল আলম এবং এক শিশু মো. রশিদ ফয়সাল গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

টেকনাফ মডেল থানার ওসি (অপারেশন) রাকিবুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গুলিবিদ্ধ অবস্থায় আহতদের উদ্ধার করে ক্যাম্পের গণস্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেকনাফটেকনাফে বন্দুকযুদ্ধরোহিঙ্গা
শেয়ারTweetPin

সর্বশেষ

খামেনির জানাজায় বাংলাদেশের শ্রদ্ধা, সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ স্পিকারের

জুলাই ৪, ২০২৬

মাঠে নামলেই মেসির রেকর্ড, নতুন যা যা ভাঙলেন-গড়লেন

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনিকে শ্রদ্ধা জানাতে তেহরান জনসমুদ্র, ২ কোটি মানুষের সমাগমের আশা

জুলাই ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কোপেনহেগেনের বিশ্বকাপ ফ্যান জোনে হামলায় সুইডিশ পুলিশ সদস্যের মৃত্যু

জুলাই ৪, ২০২৬

এক নজরে সেরা ষোলোতে কে কার প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT