চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে উস্কানি দেয়ায় আন্তর্জাতিক দুই সংস্থা নিষিদ্ধ

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১১:১৭ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০১৯
- লিড নিউজ, কক্সবাজার, জনপদ
A A

রোহিঙ্গাদের প্রত্যাবাসন বিরোধী উস্কানি এবং সমাবেশ আয়োজনে গোপন সহায়তার অভিযোগে আন্তর্জাতিক দুটি সংস্থাকে নিষিদ্ধ করা হয়েছে।

এনজিও ব্যুরো রোহিঙ্গা ক্যাম্পসহ সারাদেশে এই দুই সংস্থার সবধরণের কার্যক্রম নিষিদ্ধ করার চিঠি কক্সবাজার জেলা প্রশাসনের কাছে পাঠিয়েছে।

বুধবার দুপুরে এ সংক্রান্ত একটি চিঠি পাওয়ার তথ্য স্বীকার করেছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আশরাফুল আশরাফ।

নিষিদ্ধ ওই সংস্থা দুটি হচ্ছে আল মারকাজুল ইসলাম ও আদ্রা।

গত ২২ আগস্ট দ্বিতীয় দফার প্রত্যাবাসনের উদ্যোগ ব্যর্থ হওয়ার জন্য সরকারি প্রশাসনসহ বিভিন্ন মহল থেকে কিছু এনজিও সংস্থার অপতৎপরতাকে দায়ী করা হয়। এছাড়া প্রশাসনের অনুমতি ছাড়া গত ২৫ আগস্ট বিশাল সমাবেশের আয়োজন করে রোহিঙ্গারা।

জেলা প্রশাসনের সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত চালানো হয়। এতে রোহিঙ্গাদের মাঝে প্রত্যাবাসন বিরোধী উস্কানির ইন্ধন এবং সমাবেশ আয়োজনের গোপন সহায়তার জন্য কয়েকটি বেসরকারি সংস্থার অপতৎপরতার অভিযোগ পাওয়া যায়। পরবর্তীতে তদন্ত প্রতিবেদন এনজিও ব্যুরোর সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়।

Reneta

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল বলেন, আন্তর্জাতিক দুটি সংস্থাকে রোহিঙ্গা ক্যাম্পসহ সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ করার তথ্য জানিয়ে বুধবার দুপুরে এনজিও ব্যুরোর পাঠানো একটি চিঠি জেলা প্রশাসন কার্যালয়ে পৌঁছে।

এতে আল মারকাজুল ইসলামী ও আদ্রা’র সবধরণের কার্যক্রম নিষিদ্ধ করার পাশাপাশি ব্যাংক লেনদেন বন্ধ রাখারও নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।

নির্দেশনা অনুযায়ী প্রশাসন ব্যবস্থা নিচ্ছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রোহিঙ্গারোহিঙ্গা প্রত্যাবাসন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাসু হত্যা মামলায় আমৃত্যু দণ্ডপ্রাপ্ত যুবলীগ নেতা বিটু গ্রেফতার

এপ্রিল ৩০, ২০২৬

এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কা সিরিজ হেরে গেল বাংলাদেশ

এপ্রিল ৩০, ২০২৬

রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ের মৃত্যু

এপ্রিল ৩০, ২০২৬

প্রথমবার নির্বাচনে নেমেই বড় সাফল্যের আভাস!

এপ্রিল ৩০, ২০২৬

বাংলাদেশি জাতীয়তাবাদ একটি বহুত্ববাদী ও বৈচিত্র্যময় রাজনীতির কথা বলে: তথ্যমন্ত্রী

এপ্রিল ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT