রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আইন-শৃঙ্খলা বাহিনী সর্তক অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
রোববার সচিবালয়ে জাতীয় চোরাচালান প্রতিরোধ কমিটির বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় সীমান্ত অতিক্রম করে মায়ানমারের কেউ যাতে বাংলাদেশে অনুপ্রবেশ না করতে পারে সেজন্য সীমান্ত রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরো বলেন, চোরাচালান প্রতিরোধে শিগগিরই চেকপোস্টে স্ক্যানিং মেশিন ব্যবহার করা হবে। অবৈধ আগ্নেয়াস্ত্রের প্রবেশরোধে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বয় করা হবে।







