চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোনালদোকে মাস্ক পরিয়ে ছাড়লেন তিনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৪৬ অপরাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

আর একটি গোল হলেই জাতীয় দল জার্সিতে শত গোলের মাইলফলক ছোঁয়া হয়ে যাবে। ক্রোয়েশিয়ার বিপক্ষেই হয়ে যেত। হতে দেয়নি মৌমাছির হুল! সত্যিই মৌমাছির হুলের কারণে শনিবার রাতে সাইডবেঞ্চে বসে থাকতে হয়েছে পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে!

উয়েফা নেশনস কাপের শিরোপা ধরে রাখার মিশনে ২০১৮ বিশ্বকাপের রানার্সআপ ক্রোয়েশিয়ার বিপক্ষে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগাল। ম্যাচে দর্শকসারিতে বসে সতীর্থদের খেলা উপভোগ করতে হয়েছে অধিনায়ক রোনালদোকে। পায়ের গোড়ালিতে মৌমাছির কামড় খেয়েছিলেন, সেটাই সংক্রমিত হয়ে গেছে।

না খেললেও দর্শকসারিতে বসে সতীর্থদের সমর্থন দিয়ে গেছেন সিআর সেভেন। সমর্থন জানানোর সময় করেছেন ছোট্ট একটা ভুল। উয়েফার নতুন নিয়মে মাঠের বাইরে ডাগআউট বা গ্যালারিতে যারাই থাকবেন, মুখে মাস্ক থাকতেই হবে। রোনালদোর মুখে সেটা ছিল না।

টিভি ক্যামেরায় ধরা পড়েছে ম্যাচের সময় দলের একজন নারী স্টাফ এসে তাকে মনে করিয়ে দিচ্ছেন যে মুখে মাস্ক নেই। ভুল বুঝতে পেরে দ্রুতই মাস্ক পরে নিয়েছেন পাঁচবারের ব্যালন ডি অরজয়ী মহাতারকা।

রোনালদোর সংক্রমণ দ্রুত সারবে বলে নিশ্চিত নন পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস। মঙ্গলবার সুইডেনের বিপক্ষে ম্যাচেও তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি পর্তুগিজদের।

অবশ্য খুব একটা সমস্যা হচ্ছে না রোনালদোর অনুপস্থিতিতে। জোয়াও ক্যান্সেলো, ডিয়েগো হোতা, জোয়াও ফেলিক্স এবং আন্দ্রে সিলভার গোলে ক্রোয়েশিয়াকে ৪-১ গোলে উড়িয়ে পর্তুগাল বুঝিয়ে দিয়েছে সুইডেনের বিপক্ষে রোনালদো ছাড়াই বেশ প্রস্তুত তারা!

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উয়েফা নেশনস কাপপর্তুগালরোনালদোলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্মারক স্তম্ভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪ সহকারি প্রক্টরের পদত্যাগ

জুলাই ৩০, ২০২৬

বিশ্বকাপের পর প্রথমবার অনুশীলনে মেসি

জুলাই ৩০, ২০২৬

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি, জানালেন নিজের অনুভূতি

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

গোলাপগঞ্জে এনসিপি নেতাদের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT