চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক সপ্তাহ আগে রোনালদোর রাজ্যে রাজকন্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:২৩ পূর্বাহ্ণ ১৩, নভেম্বর ২০১৭
স্পোর্টস
A A
সন্তানকে হাসপাতালে ভর্তি করানোর সময় মা ও বাবা হাসিমুখে ছবি তুলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

চতুর্থ সন্তানের পিতা হয়েছেন রিয়াল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথমে ডাক্তাররা জানিয়েছিলেন ২১ নভেম্বর রোনালদোর মেয়ে পৃথিবীতে আসবে। কিন্তু হঠাৎ করে রোববার সন্ধ্যায় রোনালদো ঘোষণা দিলেন, ‘মা-মেয়ে ভালো আছে।’

মেয়ে হওয়ার সময় হাসপাতালেই ছিলেন রোনালদো। বান্ধবী জর্জিনা রদ্রিগেজ, নবজাতক সন্তান আর সাত বছর বয়সী বড় ছেলেকে নিয়ে সেলফি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন সিআরসেভেন।

ইনস্টাগ্রাম পেজে রোনালদো লিখেছেন, ‘এই মাত্র জন্ম নিল আলানা মার্টিনা। জর্জিনা এবং আলানা দুজনই ভালো আছে। আমরা সবাই খুব খুশি।’

রোনালদোর এটি চতুর্থ সন্তান হলেও ২২ বছর বয়সী জর্জিনা এই প্রথম মা হলেন।

৩২ বছর বয়সী রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র ‘সরোগেট’ বেবি। গত জুনেও প্রথম সন্তানের মতো গর্ভ ভাড়া করে যমজ সন্তানের মুখ দেখেন রোনালদো। বাইরের দেশে গর্ভ ভাড়া করে এভাবে সন্তান জন্ম দেয়ার রীতি প্রচলিত আছে। সেক্ষেত্রে গর্ভ ভাড়া দেয়া নারীর নাম কখনো জানা যায় না।

এই প্রথম রোনালদোর কোনো সন্তানের মায়ের পরিচয় জানা গেল।

Reneta

রোনালদো এমন একটা সময়ে চতুর্থ সন্তানের মুখ দেখলেন, যখন নানা ঝামেলায় জর্জরিত। মেয়ের জন্মের কয়েক ঘণ্টা আগে নাতাশা নামের এক মডেল অভিযোগ করেন, জর্জিনা থাকার পরও তার সঙ্গে রাত কাটান রোনালদো। মাঠের খেলায়ও খুব একটা ভালো অবস্থানে নেই সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার। কন্যাভাগ্যে সব দুর্দশা ‘কিক’ মারতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদো
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘরে বসেই কয়েক মিনিটে রিটার্ন দাখিল করে তাৎক্ষণিক কর সনদ ও প্রাপ্তিস্বীকারপত্র পাচ্ছেন করদাতারা

দেশীয় প্রযুক্তিতে অনলাইন কর পরিশোধ সেবায় বেড়েছে রাজস্ব আয়

জুলাই ১৭, ২০২৬

ইউএস-বাংলা এয়ারলাইন্সের যুগপূর্তি, ২৫ উড়োজাহাজ নিয়ে ২০ গন্তব্যে ফ্লাইট

জুলাই ১৭, ২০২৬

দুর্দান্ত জয়ে তৃতীয় ম্যাচকে ‘ফাইনাল’ বানাল বাংলাদেশ

জুলাই ১৭, ২০২৬

ফাইনাল মাঠে বসে দেখবেন না আর্জেন্টিনার রাষ্ট্রপতি, কেন পরবেন সেই জ্যাকেট

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল গোল্ডেন বুটে প্রভাব রাখে?

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT