চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেমিট্যান্সের বাড়তি প্রবাহ অব্যাহত রাখতে করণীয় কী?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:১৯ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৯
সম্পাদকীয়
A A
প্রবাসী

বিদেশের শ্রমবাজার থেকে শ্রমিকদের জোরপূর্বক দেশে পাঠিয়ে দেয়ার খবর যখন অশনি সংকেত, তখন একটি আশার খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। চ্যানেল আই অনলাইনের প্রতিবেদনে জানা গেছে, ‌‘বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।’

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যের বরাতে ওই প্রতিবেদনে বলা হয়েছে: চলতি (২০১৯-২০) অর্থবছরের প্রথম ৫ মাসে (জুলাই-নভেম্বর) রেমিট্যান্স এসেছে ৭৭১ কোটি ডলার। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২২ দশমিক ৬০ শতাংশ বেশি। ওই সময়ে রেমিট্যান্স এসেছিল ৬২৯ কোটি ডলার।

এছাড়া একক মাস হিসাবেও গত নভেম্বরের চেয়ে এ বছর নভেম্বরে রেমিট্যান্স বেড়েছে। সদ্য শেষ হওয়া নভেম্বরে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ১৫৫ কোটি ৫২ লাখ ডলার, যা গত বছরের নভেম্বরের চেয়ে ৩১ দশমিক ৭৫ শতাংশ বেশি। ওই সময় রেমিট্যান্স এসেছিল ১১৮ কোটি ডলার।

রেমিট্যান্স প্রবাহের এই ধারা ইতিবাচক। প্রবাসী শ্রমিকদের টাকা পাঠানোর হার বাড়ার তিনটি কারণ উল্লেখ করেছেন অর্থনীতিবিদরা। এর মধ্যে রয়েছে: দুই শতাংশ নগদ প্রণোদনা দেয়া, টাকার বিপরীতে ডলারের মূল্য বেড়ে যাওয়া এবং প্রবাসী শ্রমিকদের দেশে ফেরত পাঠিয়ে দেয়া হতে পারে- এই ভয়ে জমা না রেখে টাকা পাঠিয়ে দেয়া।

বৈধ পথে রেমিট্যান্স বৃদ্ধির হার ধরে রাখতে সংশ্লিষ্টরা উদ্যোগী হবেন বলেই আমাদের আশাবাদ। এজন্য রেমিট্যান্সে প্রণোদনা দেয়ার পাশাপাশি বিদেশ থেকে শ্রমিকদের যেন অন্যায়ভাবে দেশে পাঠানো না হয় সেই বিষয়েও সরকারকে এখনই উদ্যোগ নিতে হবে।

বাংলাদেশের সিংহভাগ শ্রমিক বিদেশে খুবই ছোটধরণের কাজ করেন। এতে বেশি টাকা পাওয়া যায় না। তাই দক্ষ ও শিক্ষিত শ্রমিক পাঠাতে হবে। এছাড়া নতুন নতুন শ্রমবাজার খুঁজতে হবে। মধ্যপ্রাচ্যের উপর নির্ভর না করে এশিয়ার কেন্দ্রীয় দেশগুলো ও পশ্চিম ইউরোপের যেমন, আজারবাইজান, আরমেনিয়া, উজবেকিস্তানে এ ধরনের দেশে শ্রমিক পাঠানোর কথা বলছেন অর্থনীতিবিদরা। আমরা তাদের এসব পরামর্শের সঙ্গে একমত পোষণ করছি।

Reneta

এছাড়া শ্রমিকদের জোরপূর্বক পাঠিয়ে দেয়া দেশগুলোর সঙ্গে সমঝোতা করার পাশাপাশি বিদেশ গমনের ক্ষেত্রে জটিলতা এবং এজেন্সি ও দালালদের প্রতারণাসহ অতি মুনাফা বন্ধে উদ্যোগ গ্রহণ করতে হবে। এসব বিষয়গুলো নজরদারির আওতায় আনলে রেমিট্যান্স বহুগুণ বৃদ্ধি পাবে বলেই আমরা মনে করি। এজন্য কার্যকর পদক্ষেপ গ্রহণে আমরা সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানাচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রবাসীপ্রবাসী শ্রমিকরেমিট্যান্সসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT