চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেজওয়ানা’র গানে গানে মুখরিত খামখেয়ালী সভা

পরাগ আজিমপরাগ আজিম
১১:৫৮ পূর্বাহ্ন ২৪, জুলাই ২০১৫
বিনোদন
A A

খামখেয়ালী সভার ১৯তম আড্ডা হয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্রে। ব্যতিক্রমি ওই আড্ডায় অংশ নেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ ও শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

খামখেয়ালী সভা নামে স্বয়ং রবীন্দ্রনাথ একটি আড্ডা শুরু করেন ১৮৯৭ সালে কোলকাতায়। তার ১১৫ বছর পর ঢাকায় শুরু হওয়া খামখেয়ালী সভার ১৯তম আড্ডা। বিশ্বসাহিত্য কেন্দ্রে ব্যতিক্রমী ওই আড্ডা শুরু হয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার গান দিয়ে।

তিনি বলেন, রবীন্দ্রনাথের গানের মধ্যে যে বন্ধন শ্রোতা হিসাবে আমরা যেমন উপলব্ধি করি রবীন্দ্রনাথ নিজেও তা অনুভব করতেন। তাই তিনি গভীর বিশ্বাস নিয়ে বলতে পারতেন আমার গান বাঙ্গালিদের গাইতেই হবে। তার ভবিষ্যৎবানী ঠিক বলে প্রমাণিত হয়েছে।

গানের ফাঁকে ফাঁকে গীতবিতানের প্রেম পর্যায়ের গানের ওপর আলোচনা করেন শিল্পী। বন্যার গানের পর সাহিত্য আলোচনা আর হাস্যরসে মাতিয়ে রাখেন অনুষ্ঠানে সম্মানীত অতিথি অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও শিক্ষাবিদ অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।

অর্থমন্ত্রী বলেন, আমার খুব ভালো লেগেছে। এই রকম আসর তোমরা আরো চিন্তা করতে পারো।

আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, আমাদের হৃদয়ের চর্চা, সুকুমার বৃৃত্তির আনন্দের চর্চা। মানুষ যত রকমভাবে তাকে অতিক্রম করতে পারে সেই সব জিনিসের চর্চা আমরা যত করবো আমাদের তত উপকার, তত কল্যাণ।

Reneta

রবীন্দ্রনাথের খামখেয়ালী সভা বেশিদিন না টিকলেও ঢাকার এই মাসিক আড্ডা নিয়মিত চলবে বলে জানিয়েছেন আয়োজকরা।

Jui  Banner Campaign
ট্যাগ: খামখেয়ালী সভাবিশ্ব সাহিত্য কেন্দ্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ভিনিসিয়াসের গোলে বেনফিকার মাঠে জয় রিয়ালের, জিতেছে পিএসজি-জুভেন্টাসও

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

হামজার আগমনে ফুটবলে জেগে ওঠা ‘প্রাণ সঞ্চার’ ধরে রাখতে চান আমিনুল

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

আমরা চাই সাকিব-মাশরাফী ফিরে আসুক: ক্রীড়া প্রতিমন্ত্রী

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

মন্ত্রী হয়ে ক্রীড়াঙ্গন ঘিরে যেসব পরিকল্পনার কথা জানালেন আমিনুল

ফেব্রুয়ারি ১৭, ২০২৬

বুধবার সকালে স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT