চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ডের দিনেও সালাহ’র জন্য কাঁদছে মিশর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৬ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

আফ্রিকান নেশনস কাপে মোহামেদ সালাহ’র নৈপুণ্যে দুর্দান্ত জয় পেয়েছে মিশর। শুক্রবার সোয়াজিল্যান্ডকে ৪-১ গোলে হারায় তারা। এই ম্যাচে রেকর্ড গড়েছেন মিশরীয় তারকা ফুটবলার। তবে রেকর্ড গড়ার আনন্দ ফিকে হয়ে যায় যখন ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন এই লিভারপুল ফরোয়ার্ড। ফলে আবারও নিজেদের ‘মেসির’ জন্য কাঁদতে হচ্ছে মিশরীয়দের।

ম্যাচের চতুর্থ গোলটি করেন সালাহ। কর্নার কিক থেকে সরাসরি শটে দৃষ্টিনন্দন গোলটি করেন তিনি। কিন্তু ম্যাচের শেষদিকে ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন সালাহ। সাইডলাইনে প্রাথমিক চিকিৎসা শেষে ফিরেও এসেছিলেন। কিন্তু খেলার অবস্থায় ফিরতে না পারায় তাকে তুলে নেন কোচ।

এর আগেই তিনজন বদলি খেলোয়াড় নামিয়ে ফেলায় তার বদলি হিসেবে আর কাউকে নামানো সম্ভব ছিল না, ফলে ১০ জনের দল নিয়েই ম্যাচ শেষ করে মিশর। বাছাইপর্বে এই নিয়ে তিন ম্যাচের দুটিতে জিতল তারা।

এদিকে ম্যাচে একটা রেকর্ডেও নাম লিখিয়েছেন সালাহ। কর্নার কিক থেকে গোল করে আফ্রিকান কাপ অব নেশনসের বাছাইপর্বে মিশরের হয়ে সর্বাধিক গোলের রেকর্ড (১৩) গোল করেছেন তিনি। আগের রেকর্ডটি ছিল হোসাম হাসানের। সবমিলিয়ে মিশরের হয়ে এটি সালাহ’র ৪০তম গোল, যা আফ্রিকান দেশগুলোর মধ্যে তৃতীয় সর্বোচ্চ। তার চেয়ে বেশি গোল আছে সালার’ই স্বদেশী হাসান এল শাজলি (৪৪ গোল) এবং হাসানের (৭৯ গোল)।

তবে রেকর্ডের চেয়ে তার ইনজুরি নিয়েই বেশি চিন্তিত ভক্তরা। কারণ আগামী শনিবার থেকেই ফের ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরছেন তিনি। ওইদিন হাডার্সফিল্ড টাউনের বিপক্ষে মাঠে নামবে লিভারপুল। গত মৌসুমে লিভারপুলের হয়ে ৪৪ গোল করা সালাহ এবার সেই ফর্মের ধারেকাছেও ঘেঁষতে পারছেন না। চলতি মৌসুমে এখন পর্যন্ত মাত্র ৩ গোল করেছেন ব্যালন ডি’অরের তালিকায় থাকা এই ফরোয়ার্ড।

যদিও ম্যাচ শেষে মিশরের সহকারী কোচ হ্যানি রামজি জানিয়েছেন, সালাহ’র ইনজুরি খুব বেশি মারাত্মক নয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মিশরমোহামেদ সালাহলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ময়মনসিংহে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সড়ক ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও

জুলাই ১৪, ২০২৬

ফ্রান্স-স্পেন সেমিফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৪, ২০২৬

আবহাওয়ার উন্নতি হবে এমন তথ্যের ভিত্তিতেই পরীক্ষা স্থগিত করা হয়নি: শিক্ষামন্ত্রী

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT