সিরিয়ায় রুশ অভিযানের নতুন রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় আইএস জঙ্গিদের লক্ষ্য করে ৯৪টি লক্ষ্যবস্তুতে আক্রমণ কয়েছে রুশ যুদ্ধবিমান। ৩০ সেপ্টেম্বর অভিযান শুরুর পর একদিনে এটাই সবচেয়ে বেশি বিমান আক্রমণের রেকর্ড। এর আগে ১৫ অক্টোবর সিরিয়ায় আইএস লক্ষ্যবস্তুতে ২৪ ঘণ্টায় ৮৬টি অবস্থানে অভিযান চালিয়েছিলো রুশ যুদ্ধ বিমান।
এর আগে ১৫ অক্টোবর সিরিয়ায় আইএস লক্ষ্যবস্তুতে ২৪ ঘণ্টায় ৮৬টি অবস্থানে আক্রমণ চালিয়েছিলো রুশ যুদ্ধ বিমান। রাশিয়ার সংবাদ সংস্থাগুলোকে নতুন এই রেকর্ড আক্রমণের খবর নিশ্চিত করেছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখাপাত্র ইগোর কোনাসেনকভ।
রুশ সেনাবাহিনীর পক্ষ বলা হয়েছে, হামা, ইদলিব, লাটাকিয়া, দামেস্ক, আলেপ্পো এবং দিয়ার জোর প্রদেশে ‘সন্ত্রাসীদের’ লক্ষ্য করে ৯৪টি লক্ষ্যবস্তুতে আক্রমণ চালানো হয়েছে।
সিরিয়ায় আইএসকে লক্ষ্য করে আলাদা আলাদাভাবে বিমান হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তবে যুক্তরাষ্ট্র অভিযোগ করে বলছে, যারা আসাদ এবং আইএস’র বিরুদ্ধে যুদ্ধ করছে রাশিয়া তাদেরই ওপরই বিমান হামলা চালাচ্ছে। মার্কিন অভিযোগ অস্বীকার করছে রুশরা।







