চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের সাবেক তারকায় চোখ জাভির

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৯ অপরাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদ, চেলসি, অ্যাটলেটিকো মাদ্রিদ বা জুভেন্টাস— গত ১০ বছরে একের পর এক নামি-দামি ক্লাবে খেলেছেন আলভারো মোরাতা। রিয়ালের সাবেক স্ট্রাইকারকে এবার কাতালান জার্সিতে দেখতে চান বার্সা কোচ জাভি হার্নান্দেজ।

জুভেন্টাসে ধারে খেলা স্প্যানিশ স্ট্রাইকারকে আসছে দলবদলে চুক্তি করাতে চাইছে বার্সা। শিষ্য বানাতে ২৯ বছর বয়সী মোরাতার উপর কড়া চোখ রাখছেন জাভি।

দলে টানা যদিও খুব একটা সহজ হবে না। তবুও মোরাতাকে স্পেনে দেখতে চান জাভি। মনে করেন, লা লিগা ও ইউরোপা লিগে পথ হারানো বার্সাকে কঠিন প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবেন মোরাতা।

বিশ্বের অন্যতম সব ক্লাবে খেলা স্প্যানিশ স্ট্রাইকারের বার্সায় আসাটা কঠিনই বটে! মোরাতা জানেন, তার ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ, ধারে খেলা জুভেন্টাস ও সম্ভাব্য নতুন ক্লাব বার্সেলোনায় আসতে তাকে অনেক ঝামেলার সম্মুখীন হতে হবে।

তার উপর আর্থিকভাবে খুব একটা ভালো সময় যাচ্ছে না বার্সেলোনার। মোরাতাকে দলে টানতে হলে ক্লাবটিকে প্রথমে জোগাড় করতে হবে প্রয়োজনীয় অর্থ। সেক্ষেত্রে বিক্রি করতে হবে স্যামুয়েল উমতিতি ও ফিলিপে কৌতিনহোর মতো খেলোয়াড়কে।

বার্সার মতো জুভেন্টাসের আর্থিক অবস্থাও নড়বড়ে। তবে ক্লাবটি ফরোয়ার্ড লাইনের কথা মাথায় রেখে মোরাতাকে রেখে দিতে পারে। সেক্ষেত্রে জাভির স্বপ্ন ভেস্তে যেতে পারে। যদিও মোরাতাকে রাখা বা না রাখা নির্ভর করছে ইতালিয়ান ক্লাবটির ক্রীড়া পরিচালকের উপর।

Reneta

বার্সায় মোরাতাকে ফেরানো আরও কঠিন হবে অ্যাটলেটিকো মাদ্রিদের কারণে। নিকটতম প্রতিপক্ষের শক্তি বাড়ছে, এমন বিবেচনায় বার্সার কাছে নাও বেচতে পারে অ্যাটলেটিকো। সেক্ষেত্রে মোরাতার দলবদল হতে অনেককিছু ঘটতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকোজাভিজুভেন্টাসবার্সেলোনামোরাতারিয়াললিড স্পোর্টসস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

মিরাজকে সরিয়ে লিটনকে ওয়ানডে অধিনায়ক, যা বললেন শান্ত

জুলাই ৩০, ২০২৬

উদ্বোধন হল ওয়ার্ল্ড আর্চারি এশিয়া প্রেসিডেন্ট’স চ্যালেঞ্জ কাপ

জুলাই ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইউনিভার্সেল মেডিকেলে কিডনি ও বোন ম্যারো প্রতিস্থাপন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

জুলাই ৩০, ২০২৬
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্মারক স্তম্ভের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪ সহকারি প্রক্টরের পদত্যাগ

জুলাই ৩০, ২০২৬

বিশ্বকাপের পর প্রথমবার অনুশীলনে মেসি

জুলাই ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT