চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের শীর্ষ চারে থাকার লড়াই!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩৯ পূর্বাহ্ণ ২১, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

দুঃসময়ের বৃত্তে ঘুরপাক খাচ্ছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের শুরু থেকেই নিয়মিতভাবে ধাক্কা খেয়ে আসছিল স্প্যানিশ জায়ান্টরা। যখনই ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা তৈরি হয়, তখনই আসে বড় কোন ধাক্কা।

বর্তমানে স্প্যানিশ লা লিগায় শীর্ষে থাকা বার্সার থেকে রিয়াল পিছিয়ে আছে ১৯ পয়েন্টের ব্যবধানে। অবশ্য বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলেছে তারা। সর্বশেষ ভিয়ারিয়ালের বিপক্ষে লিগ ম্যাচে হেরে শিরোপার আশা এক রকম ছেড়েই দিয়েছেন রিয়াল বস জিনেদিন জিদান। এখন লিগের শীর্ষ চারে থাকার লড়াইতে নামতে হচ্ছে ফরাসি কিংবদন্তিকে।

এবার লা লিগায় জয়ে ফেরার চ্যালেঞ্জে রিয়ালের প্রতিপক্ষ দেপোতির্ভো লা করুনা। রোববার বাংলাদেশ সময় রাত সোয়া নয়টায় সান্তিয়াগো বার্নাব্যুয়ে রিয়ালের ঘরের মাঠে হবে ম্যাচটি। শনিবার রাতে লেভান্তের বিপক্ষে ভিয়ারিয়াল জিতে যাওয়ায় শীর্ষ চার থেকে ছিটকে গেছে রিয়াল। লস ব্লাঙ্কোসদের চেয়ে এখন ২ পয়েন্টে এগিয়ে আছে ভিয়ারিয়াল (৩৪)।

এর আগে দুই দলের প্রথম লেগের ম্যাচে গত আগস্টে ৩-০ গোলে জয় পেয়েছিল রিয়াল। এ ম্যাচের আগে তাদের জন্য স্বস্তি হচ্ছে কোপা ডেল রে’র সেমিতে ওঠার প্রথম লড়াইয়ে লেগানেসকে ১-০ গোলে হারিয়েছে তারা। আর এ জয় দিয়েই নতুন শুরুর সম্ভাবনা দেখছেন জিদান।

ওই ম্যাচের পর তিনি বলেছেন, ‘জয়ে ফিরতে আমাদের নিজেদের জাল অক্ষত রাখার বিকল্প নেই। সে পথে আমরা একধাপ এগিয়েছি। তবে আমরা বলতে পারি না যে, আমরা দারুণ একটি ম্যাচ খেলেছি। তবে এ ম্যাচে আমরা গুরুত্বপূর্ণ ফল পেয়েছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াল মাদ্রিদলা লিগা
শেয়ারTweetPin

সর্বশেষ

কেন আর্জেন্টিনা-ইংল্যান্ড মুখোমুখি হলেই আলোচনায় আসে ফকল্যান্ড যুদ্ধ

জুলাই ১৪, ২০২৬

রাজশাহী থেকে সারাদেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ

জুলাই ১৪, ২০২৬

কাতারের পথে স্পিকার

জুলাই ১৪, ২০২৬

টম ক্রুজের ভিন্ন রূপ, যে কারণে আলোচনায় ফাহাদ ফাসিল!

জুলাই ১৪, ২০২৬

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT