চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিয়ালের দুর্বলতা কাটছেই না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৫ পূর্বাহ্ণ ১৬, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

মৌসুমজুড়ে বারবার ছন্দ হারানো রিয়াল মাদ্রিদের দুর্বলতা যেন কাটছেই না। শিরোপাহীন মৌসুমের শেষ প্রান্তে এসে আবারও পয়েন্ট হারিয়েছে তারা। অবশ্য হারতে হারতে শেষ পর্যন্ত করিম বেনজেমার গোলে ড্র করেছে লস ব্লাঙ্কোসরা। লেগানেসের সঙ্গে ম্যাচের ফলাফল ১-১ গোল।

সোমবার রাতে প্রতিপক্ষের মাঠে আতিথ্য গ্রহণ করে রিয়াল। বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও সঠিক আক্রমণ দাগাতে পারেনি দলটি। ফলে প্রথমার্ধে সাফল্যও পাওয়া হয়নি অতিথিদের। উল্টো এই অর্ধের শেষদিকে এগিয়ে যায় লেগানেস। ১৮ গজ দূর থেকে ঠাণ্ডা মাথার শটে স্বাগতিকদের লিড এনে দেন জনাথন সিলভা। জটলার মধ্য থেকে তাকে বল জোগান দেন মার্টিন ব্রেথওয়েট।

বিরতি থেকে ফিরে ঝটিকা আক্রমণে নামে রিয়াল। সাফল্যও হাতেনাতে ধরা দেয়। ষষ্ঠ মিনিটে করিম বেনজেমার গোলে সমতায় ফেরে। প্রথমে ফরাসি ফরোয়ার্ডের শট ফিরিয়ে দেন গোলরক্ষক। ফিরতি বলে আবার শট নিয়ে জালে জড়ান তিনি। এ নিয়ে লিগে রিয়ালের শেষ ৫ গোলই এল বেনজেমার পা থেকে। সব মিলিয়ে লিগে এটি তার ১৮তম গোল।

চার বছরেরও অধিক সময় পর সোমবারের সূচিতে লা লিগা ম্যাচ খেলতে নেমেছিল রিয়াল। বেনজেমা সমতায় ফেরালে জয়ের সম্ভাবনাও জাগে। তবে শেষ পর্যন্ত আর গোল আদায় করতে পারেননি গ্যালাকটিকোরা। বাকি সময়ে তাদের গোলমুখ খুলতে পারেনি লেগানেস। ফলে ড্রতে সন্তুষ্ট থাকতে হয় জিনেদিন জিদানের শিষ্যদের।

মৌসুমের শেষদিকে এসে পয়েন্ট হারানোয় তেমন কোনো প্রভাব পড়েনি রিয়ালের ওপর। কারণ শিরোপার আশা নেই দলটির। অন্যদিকে শীর্ষ চারে থেকে আসছে মৌসুমে চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়া প্রায় একপ্রকার নিশ্চিত। তাই দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষায় ব্যস্ত জিজু।

এই ড্র’র ফলে ৩২ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে টেবিলের তিননম্বরে রিয়াল। সমানসংখ্যক ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়ালের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদ। ৩২ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। শীর্ষ চারের অন্য দল ৫২ পয়েন্ট পাওয়া সেভিয়া। ৩২ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লেগানেস আছে টেবিলের ১১ নম্বরে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রিয়াললা লিগালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

‎হবিগঞ্জে বন্যাদুর্গত মানুষের পাশে ৫৫ বিজিবি

জুলাই ১৩, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে সবার ওপরে এমবাপ্পে-মেসি

জুলাই ১৩, ২০২৬

যুক্তরাজ্যে তীব্র তাপদাহে দুই মাসে ২ হাজার ৭০০ জনের বেশি মৃত্যু

জুলাই ১৩, ২০২৬

আট বছর পর রাজের পরিচালনায় জাহিদ হাসান

জুলাই ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধির পাঠানো ফুটেজ থেকে নেয়া।

মাছ ধরা জালে উঠে এলো ৯ ফুট অজগর

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT