চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিফাত হত্যা: পলাতক শিশু আসামির নামে পেপার বিজ্ঞপ্তির আদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০১৯
- সেমি লিড, জনপদ, বরগুনা
A A

বরগুনার আলোচিত রিফাত হত্যা মামলার নিয়মিত তারিখে  বুধবার আদালতে হাজিরা দিয়েছে আসামিরা। আদালত এই মামলার পলাতক শিশু আসামি নাইমের জন্য পেপার বিজ্ঞপ্তির আদেশ দিয়েছেন এবং পরবর্তী হাজিরার তারিখ ৩১ অক্টোবর নির্ধারণ করে আসামিদের জেলহাজতে পাঠিয়েছেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মজিবুল হক কিসলু জানান: পলাতক শিশু আসামি নাইমের বিষয়ে পেপার বিজ্ঞপ্তি দেয়ার আদেশ দিয়েছেন আদালত এবং প্রধান আসামি রিফাত ফরাজী ও টিকটক হৃদয়ের জামিনের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইয়াসিন আরাফাত আবেদন নামঞ্জুর করেন।

এই মামলায় দুই আসামি পলাতক রয়েছে এই দুই আসামি আদালতে হাজির হলে পৃথকভাবে জজ আদালতে এবং শিশু আদালতে চার্জ গঠন করা হবে।

গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের মূল ফটকের পাশে রিফাতকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে কয়েকজন যুবক। সেসময় নানাভাবে নিজেকে রক্ষার চেষ্টা করেও বাঁচতে পারেনি রিফাত।

হামলায় গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বরগুনা জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রিফাতকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।

নিহত রিফাত বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের মাইঠা-লবণগোলা এলাকার দুলাল শরীফের ছেলে।

Reneta

ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সেখানে দেখা যায় কয়েকজন যুবক রিফাতকে ধারালো অস্ত্র দিয়ে একের পর আঘাত করছে। আর তাদের হাত থেকে স্বামীকে রক্ষার চেষ্টা করছেন রিফাতের স্ত্রী। তিনি চিৎকার করে সাহায্য চাচ্ছেন। কিন্তু কাউকে তাদেরকে সাহায্য করতে এগিয়ে আসতে দেখা যায়নি।

রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় ১২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করে তার বাবা বাদী হয়ে মামলা করেন।

নানা নাটকীয়তার পর ১৬ জুলাই এই ঘটনায় ‘সম্পৃক্ততা পাওয়ায়; রিফাতের স্ত্রী মিন্নিকেও গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় আইনী লড়াই করে মিন্নি এখন হাইকোর্টের দেয়া জামিনে আছেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বরগুনারিফাত হত্যাশিশু আসামি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব দিয়েছে ইরান

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মে ১০, ২০২৬

কাঁদতে কাঁদতে ফারিণ বললেন, ‘মায়ের মৃত্যুর আগে আমার মৃত্যু হোক’

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

উপজেলা-পৌরসভায় এনসিপি’র ১০০ প্রার্থীর নাম ঘোষণা

মে ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

নরেন্দ্র মোদির অনুষ্ঠানস্থলের কাছে বিস্ফোরক উদ্ধার

মে ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT