চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজার্ভ চুরির ঘটনায় চলতি মাসেই মামলা করবে বাংলাদেশ ব্যাংক: অর্থমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০১৯
অর্থনীতি
A A
মুস্তফা কামাল

হ্যাকিংয়ের মাধ্যমে রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংক চলতি মাসের মধ্যে নিউইয়র্কে মামলা করবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

রোববার সচিবালয়ে একথা জানান তিনি।

সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির তিন বছর পূর্ণ হতে চলেছে। এখন পর্যন্ত চুরি হওয়া সম্পূর্ণ অর্থ উদ্ধার করা না গেলেও রিজার্ভ চুরির ঘটনায় অর্থ পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ফিলিপিন্সের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) সাবেক ব্রাঞ্চ ম্যানেজার মায়া সান্তোস-দেগুইতো।

ফিলিপিন্সের মাকাটি আঞ্চলিক বিচারিক আদালতে তার বিরুদ্ধে আনা আটটি অভিযোগের সবগুলোই প্রমাণিত হয়। বিচারক সিজার উন্তালান মায়া সান্তোস-দেগুইতোকে দোষী সাব্যস্ত করে শাস্তির রায় দেন।

রায়ে দেগুইতোকে ভিন্ন ভিন্ন অভিযোগের গুরুত্ব অনুসারে প্রতিটির জন্য ৪ থেকে ৭ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ১১ কোটি মার্কিন ডলার পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।’

উল্লেখ্য, চুরি হওয়া রিজার্ভের সাড়ে তিন কোটি ডলারের বেশি অর্থ শ্রীলঙ্কা এবং ফিলিপিন্স থেকে বাংলাদেশে ফেরত এসেছে। এর মধ্যে শ্রীলঙ্কায় যাওয়া ২ কোটি ডলার, আর ফিলিপিন্সে যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলারের মধ্যে ফিরে এসেছে মাত্র ১ কোটি ৪৫ লাখ ডলার। আরও অর্ধকোটি উদ্ধারে অগ্রগতি আছে।

Reneta

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রর ফেডারেল রিজার্ভ ব্যাংকে সংরক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে ৮১ মিলিয়ন ডলার চুরি হয়। এ ঘটনায় দেশব্যাপী আলোড়ন তৈরি হলে তৎকালীন গভর্নর আতিউর রহমান পদত্যাগ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ ব্যাংকরিজার্ভ চুরিলিড নিউজসাইবার হ্যাকিং
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিপক্ষ মরক্কো, রেফারি নয়: দিদিয়ের দেশম

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে সুপ্রিম কোর্টে পুনর্বিবেচনার আবেদন করবেন ট্রাম্প

জুলাই ৯, ২০২৬

পর্যায়ক্রমে হবে স্থানীয় সরকার নির্বাচন, বাজেটে আছে বরাদ্দ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জেনেভা ডায়েরি ১ : এত এআইয়ের ভিড়ে আমি মানুষকে খুঁজছি

জুলাই ৯, ২০২৬

বসবাস অযোগ্য শহরের তালিকা থেকে ঢাকার উত্তরণ জরুরি: প্রধানমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT