চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাহীর অভিষেক, একাদশে তিন উইকেটরক্ষক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৪২ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

সিরিজের প্রথম টেস্টে টস জিতে বাংলাদেশকে শুরুতে ব্যাটিংয়ে পাঠিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। নতুন কোচ স্টিভ রোডসের অধীনে প্রথমবার মাঠে নামছে টাইগাররা। দ্বিতীয়দফা অধিনায়কত্ব পাওয়ার পর প্রথমবার সাদা পোশাকে নামছেন সাকিব আল হাসান।

ম্যাচে বাংলাদেশের ৮৮তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হচ্ছে পেসার আবু জায়েদ রাহীর। তার সঙ্গে পেস সামলানোর দায়িত্ব বর্তেছে রুবেল হোসেন ও কামরুল ইসলাম রাব্বির কাঁধে। সাকিব আল হাসানের সঙ্গে স্পিন সঙ্গী মেহেদী হাসান মিরাজ।

একাদশে তিনজন উইকেটরক্ষক নিয়ে নেমেছে বাংলাদেশ। লিটস দাস, মুশফিকুর রহিম ও নুরুল হাসান সোহান আছেন গ্লাভস সামলানোর বিকল্পে। তবে এই ম্যাচে সোহানের হাতেই গ্লাভস থাকবে, বাকি দুজন কেবলই ব্যাটসম্যানের ভূমিকায়।

অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামের পিচ পেস সহায়ক। শ্যানন গ্যাব্রিয়েল, জেসন হোল্ডার, কেমার রোচ, মিগুয়েল কামিন্সের মতো পেসারদের নিয়ে গড়া ক্যারিবীয় আক্রমণ দুর্দান্ত। সফরকারীদের সামনে তাই পেস সামলানোর চ্যালেঞ্জ।

ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের তেমন কোনো সুখস্মৃতি নেই। সাদা পোশাকের ক্রিকেটে ২০০৯ সালে সিরিজ জয়ের যে সাফল্যটি এসেছিল সেটি স্বাগতিকদের দ্বিতীয় সারির দলের বিপক্ষে। আর সবশেষ ২০১৪ সালের সফর ছিল হতাশায় ঢাকা।

বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ করে দিয়েছে র‌্যাঙ্কিং। আটে থাকা বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে স্বাগতিক শিবির। বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৭৫ আর স্বাগতিকদের ৭২। বাংলাদেশ যদি ১-০ তে সিরিজ হেরে যায় তাহলে ক্যারিবীয়দের পেছনে চলে যাবে সাকিব আল হাসানের দল। তখন উইন্ডিজের পয়েন্ট হবে ৭৫ আর বাংলাদেশের কমে হবে ৬৯।

Reneta

বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল, লিটন দাস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, আবু জায়েদ রাহী ও কামরুল ইসলাম রাব্বি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্প কেন এখন সবচেয়ে কঠিন সংকটে?

আগস্ট ৫, ২০২৬

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

রবীন্দ্রনাথের প্রয়াণ দিনে ‘শাস্তি’সহ যা থাকছে চ্যানেল আইতে

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT