ডেনমার্কে বাংলাদেশের দূতবাস চালু করায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে তাকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ডেনিশ রাষ্ট্রদূত আনা ফুগল এসকয়ার।
আজ রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে দু’দেশের চলমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অব্যাহত রাখার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান ডেনিশ রাষ্ট্রদূত।
ডেনমার্কে বাংলাদেশের দূতাবাস খোলার মাধ্যমে বাংলাদেশ-ডেনমার্ক দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছে ঢাকার ডেনিশ দূতাবাস।








