চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞায় সমর্থন দেবে না হাঙ্গেরি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৭ অপরাহ্ণ ০৭, মার্চ ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

হাঙ্গেরি জ্বালানি খাতে রাশিয়ার বিরুদ্ধে কোন ধরনের নিষেধাজ্ঞায় সমর্থন দেবে না। সোমবার দেশটির অর্থমন্ত্রী মিহালি ভার্গ এ কথা জানান।

তিনি বলেছেন: জ্বালানি খাতে রাশিয়ার বিরুদ্ধে যেকোনো নিষেধাজ্ঞা হাঙ্গেরির মুদ্রানীতি এবং জাতীয় কল্যাণ বাধাগ্রস্ত করবে। তাই জ্বালানি খাতে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের কোন নিষেধাজ্ঞায় সমর্থন দেবে না হাঙ্গেরি।

দেশটির অর্থমন্ত্রী এমন এক সময় তার দেশের অবস্থান তুলে ধরলেন যখন ইউক্রেন-রাশিয়া যুদ্ধ বিষয়ে লন্ডনে বৈঠকে বসতে যাচ্ছিলো ভিসেগ্রাদ অঞ্চলের চার দেশ-হাঙ্গেরী, পোল্যান্ড, চেক রিপাবলিক ও স্লোভাকিয়া।

অপর দিকে হাঙ্গেরীর প্রধানমন্ত্রী ভিক্টোর ওরবানের দেওয়া এক ভিডিও বার্তায় ইউক্রেনের জন্য তার দেশ কোন অস্ত্রের চালান পাঠায়নি বলে দাবি করেছেন।

এদিকে, ইউক্রেনীয়দের জন্য রাশিয়া ও বেলারুশের পথ খুলে দিয়ে যুদ্ধবিরতি ঘোষণা করেছে মস্কো। কেবল রাশিয়া ও বেলারুশের পথ খুলে দেয়ার এই প্রস্তাবকে অমানবিক ও নীতিহীন বলেছে কিয়েভ। রাশিয়ার প্রতি অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেছে সাউথ কোরিয়া। রাশিয়ান কেন্দ্রীয় ব্যাংকের সাথে সব ধরনের লেনদেন বন্ধ করেছে দেশটি।

বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিতে ইউক্রেইনের রাজধানী কিয়েভসহ কয়েকটি শহরে অস্ত্রবিরতির ঘোষণা করেছে রাশিয়া। কিন্তু হামলা থেকে বেসামরিক নাগরিকদের বাঁচতে হলে আশ্রয় নিতে হবে শুধু রাশিয়া ও বেলারুশেই।

Reneta

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে এই অস্ত্রবিরতি কার্যকর হয়েছে। এতে করে কিয়েভ, খারকিভ, মারিওপোল ও সুমাই শহর থেকে বেসামরিক লোকজন নিরাপদে সরে যাওয়ার সুযোগ পাচ্ছে। এই শহরগুলোতে গত কয়েক দিন ধরে লাগাতার আক্রমণ চালিয়ে আসছে আগ্রাসী রুশ বাহিনী।

বড় ধরনের বিপর্যয়ের মুখে থাকা এই শহরগুলোর পরিস্থিতি বিবেচনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ব্যক্তিগত অনুরোধে এসব শহরে অস্ত্রবিরতি কার্যকরের এই ঘোষণা দিয়েছে মস্কো।

রাশিয়ার হামলায় এখন পর্যন্ত ১৫ লাখ শরনার্থী ইউক্রেন ত্যাগ করে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। যার মধ্যে দশ লাখেরও বেশি শরনার্থী পোল্যান্ডেই আশ্রয় নিয়েছে। শরনার্থীদের জন্য পৌনে দুই বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা ঘোষণা করেছে পোলিশ সরকার।

রুশ-ইউক্রেন যুদ্ধাবস্থায় ন্যাটোর নিরাপত্তা সুরক্ষা ও যুক্তরাষ্ট্রের সমর্থনে আছে লিথুয়ানিয়া। বাল্টিক অঞ্চলে এক জরুরী সফরে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন এ তথ্য নিশ্চিত করেছেন

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিষেধাজ্ঞারাশিয়ারাশিয়া-ইউক্রেন যুদ্ধহাঙ্গেরি
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT