চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাশিয়ার পাইপলাইন বিচ্ছিন্ন করতে যুক্তরাষ্ট্রের হুমকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১৫ পূর্বাহ্ণ ২৮, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

মস্কো যদি ইউক্রেনে আক্রমণ করে তাহলে রাশিয়ার গুরুত্বপূর্ণ পাইপলাইন বিচ্ছিন্ন করার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, রাশিয়া যদি হামলা চালায় তাহলে নর্ড স্ট্রিম-২ পাইপলাইন সামনে আগাবে না।

বিবিসি জানায়, বিতর্কিত নর্ড স্ট্রিম-২ পাইপলাইন প্রকল্পের মাধ্যমে বাল্টিক সাগরের নিচ দিয়ে রাশিয়া থেকে সরাসরি জার্মানিতে গ্যাস সরবরাহ করা হবে। এক হাজার ২২৫ কিলোমিটার দীর্ঘ পাইপ লাইনটি নির্মাণ করতে রাশিয়ার পাঁচ বছর সময় লেগেছে। বাল্টিক সাগরের তলদেশ দিয়ে যাওয়া এই পাইপলাইন দিয়ে রাশিয়া থেকে জার্মানিতে দ্বিগুণ মাত্রায় গ্যাস রপ্তানির জন্য প্রকল্পটি চালু করেছিল মস্কো।

তবে এতে এখনও গ্যাস সরবরাহ শুরু হয়নি। গত নভেম্বরে নিয়ন্ত্রক সংস্থাগুলো জানিয়েছে, জার্মান আইন না মানায় এর অনুমোদন স্থগিত করা হয়েছে।

এটি ইউক্রেনের ভেতর দিয়ে গেছে। এই পাইপলাইনের আয়ের ওপর নির্ভরশীল ইউক্রেন এখন রুশ হামলার আশঙ্কায় রয়েছে।

রাশিয়া বলছে, ইউক্রেন ইস্যুতে চলমান অচলাবস্থা নিয়ে ভবিষ্যতে আরও সংলাপের জন্য মস্কোর দরজা খোলা রয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, যুক্তরাষ্ট্র লিখিতভাবে যে প্রতিক্রিয়া জানিয়েছে, তা পর্যালোচনার জন্য আরও সময়ের প্রয়োজন ছিল।

গত কয়েক সপ্তাহে প্রায় কয়েক লাখ সেনা ইউক্রেন সীমান্তে মোতায়েন করেছে রাশিয়া।এতে ইউক্রেনে হামলার আশঙ্কা জোরদার হয়েছে।যদিও এমন পরিকল্পনার কথা অস্বীকার করে আসছে রাশিয়া।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউক্রেন উত্তেজনাজার্মানিযুক্তরাষ্ট্ররাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: স্বরাষ্ট্র মন্ত্রী সালাউদ্দিন আহমেদ।

শিশু রামিসা হত্যার বিচার বাংলাদেশে রেকর্ড: স্বরাষ্ট্র মন্ত্রী

জুন ৩০, ২০২৬

মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

জুন ৩০, ২০২৬

সালাহউদ্দিন আহমদ: উপকূল, সংগ্রাম ও প্রত্যাবর্তনের কাব্য…

জুন ৩০, ২০২৬

পথকুকুরকে নির্যাতনের অভিযোগে থানায় মামলা

জুন ৩০, ২০২৬

চ্যানেল আইয়ে শেষ জানাজা, বনানীর পথে মুস্তাফা মনোয়ার

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT