‘এটা গ্রুপ অব ডেথও নয় কিংবা জীবন্তও নয়। সবকিছু একই (২০১৮ রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপের মতো)। যা অনুপস্থিত ছিল তা হল কোস্টারিকা!’
কাতার বিশ্বকাপের গ্রুপপর্বের প্রতিপক্ষ দলগুলোর নাম দেখে এভাবেই নিজের প্রতিক্রিয়া জানান ব্রাজিলের কোচ টিটে।
চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের গ্রুপে পড়েছিল সুইজারল্যান্ড, সার্বিয়া ও কোস্টারিকা। কাতার বিশ্বকাপেও সেলেসাওদের গ্রুপে পড়েছে সুইজারল্যান্ড, সার্বিয়া। অমিল শুধু একটি জায়গাতেই, কোস্টারিকার বদলে এবার তাদের গ্রুপসঙ্গী ক্যামেরুন।
টিটে আরও বলেন, ‘আমরা সুইজারল্যান্ড এবং সার্বিয়ার কথা বলছি। যে দলগুলো ইটালি এবং পর্তুগালকে থামিয়ে দিয়েছে। আফ্রিকাতে খুব শক্তিশালী দল ক্যামেরুন। আমাদের নিজস্ব খেলাতে আরও অগ্রগতি ঘটাতে হবে।’
ব্রাজিলের গ্রুপে পড়া বাকি তিনটি দলই বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপপর্বের সেরা দল হয়েই কাতারের টিকেট কেটেছে। তবে টিটে অবশ্য তার দলকে টুর্নামেন্টে ঝড়ো সূচনা এনে দেয়ার জন্য সম্ভাব্য সেরা অবস্থায় থাকা নিশ্চিতে মনোনিবেশ করেছেন।
‘এটি বইয়ের অধ্যায়ের একটা অংশ। এখন এটা ভিন্ন বাস্তবতা, আরেকটি মুহূর্ত। আমাদের এখন কাজটা সম্মিলিতভাবে করতে হবে। বছর শেষ হতে আট-নয় মাস বাকি আছে। আমাদের বলে রূপান্তর নিশ্চিত করা লাগবে, গুণগত মান নিশ্চিত করতে হবে।’
‘অ্যাথলেটরা ব্যক্তিগতভাবে যেন তাদের সেরা অবস্থানে থাকতে পারে। তাদেরকে আমাদের অদৃশ্যভাবে পর্যবেক্ষণ করতেই হবে। যা ভক্তরা দেখতে পাবেন না। এটি মেডিকেল ফলোআপ, শারীরিক ফলোআপ। অ্যাথলটদের প্রযুক্তিগতভাবে নিজের সঙ্গে ফলোআপ।
‘তারা যাতে সেরা অবস্থানে থাকতে পারে, সেজন্য বিশ্বকাপ পর্যন্ত আমাদের প্রস্তুতি ম্যাচগুলো ছাড়াও আমাদের সব ফলোআপ এবং নির্দেশিকা থাকতে হবে। এটা আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
আগামী ২৪ নভেম্বর সার্বিয়ার বিপক্ষে বিশ্বকাপে নিজেদের মিশন শুরু করবে গ্রুপ জি-তে থাকা ব্রাজিল।







