ইসলামিক স্টেটের জঙ্গিরা আবারো ইরাকি শহর রামাদিতে হামলা চালিয়েছে। ইরাকি বাহিনী শহরটি দখলে নেওয়ার ষোঘণা দেয়ার এক সপ্তাহ পরেই এই হামলা চালানো হলো।অধিকাংশ হামলা শহরের উত্তর-পূর্বাঞ্চল থেকে হয় বলে জানায় মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন যৌথবাহিনী।
গত শুক্রবারে রামাদি শহরের মিলিটারি বেস ক্যাম্পে হামলা করে আইএস।
যদিও যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয় ব্যাপক ভাবে হামলা চালানোর শক্তি এখন আর নেই আইএসের।
ইরাকের রামাদি শহরটি গত বছরের মে মাসে দখল করে নেয় আইএস জঙ্গির।






