চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাম চরণের ৩৬: সিনেমার ক্যারিয়ার এক যুগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০৯ অপরাহ্ন ২৭, মার্চ ২০২১
বিনোদন
A A

৩৬ বছর পূর্ণ করে ৩৭ এ পা রাখলেন দক্ষিণ ভারতের সুপারস্টার রামচরণ। ১৯৮৫ সালের এই দিনে জন্ম গ্রহণ করেন তিনি। তার বাবা তেলেগু সিনেমার সুপারস্টার চিরঞ্জীব।

২০০৭ সালে পুরী জগন্নাথ পরিচালিত তেলেগু সিনেমা ‘চিরুথা’র মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তার। তবে দীর্ঘ ১২ বছরের ফিল্ম ক্যারিয়ারে রামচরণ অভিনয় করেছেন মাত্র ১২টি সিনেমাতে। কিন্তু তারপরেও এই অভিনেতা তার ফিল্ম ক্যারিয়ারে যথেষ্ট জনপ্রিয়।

চলুন অভিনেতার জন্মদিনের এই বিশেষ দিনে এক নজরে দেখে নেওয়া যাক তার অভিনীত জনপ্রিয় ৫টি সিনেমার কথা:

রাঙ্গাস্থালাম
২০১৮ সালে মুক্তি প্রাপ্ত রামচরণ অভিনীত ‘রাঙ্গাস্থালাম’ ছবিটির পরিচালনা করেছিলেন সুকুমার। জনপ্রিয় এই সিনেমাটিতে রামচরণকে দেখা গিয়েছিল চিট্টিবাবুর চরিত্রে। সিনেমাটি দর্শক মহলে যেমন প্রশংসিত হয়েছিল ঠিক তেমনি সেসময় বক্স অফিসও হিট হয়েছিল।

ধ্রুভ
‘ধ্রুভ’ সিনেমাতে রামচরণকে দেখা গিয়েছিল একজন পুলিশ অফিসারের চরিত্রে। যিনি সর্বদা অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে রুখে দাড়াতে সোচ্চার থাকেন। ২০১৬ সালে মুক্তি প্রাপ্ত এই সিনেমাটিও বক্স অফিস হিট হয়েছিল।

মাগাধীরা
২০০৯ সালে মুক্তি প্রাপ্ত ‘মাগাধীরা’ সিনেমাটি ছিল রামচরণ অভিনীত দ্বিতীয় সিনেমা। পুনর্জন্ম ও পিরিয়ড ড্রামা নিয়ে নির্মিত এই সিনেমাটির গল্পকার ছিলেন এস এস রাজামৌলি। এই সিনেমাটিও দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে সেসময়। বক্স অফিসেও বড় হিট এনে দিয়েছিলো মাগাধীরা।

নায়ক এবং ইভাদু
ভিভি বিনায়ক পরিচালিত ‘নায়ক’ ছবিটিতে রামচরণকে দেখা দেখা যায় দ্বৈত চরিত্রে। অপরদিকে বামশি পেডিপল্লি পরিচালিত ‘ইভাদু’ সিনেমাটিতে রামচরণকে প্রথমবারের মত দেখা গিয়েছিল দক্ষিণের আরেক সুপারস্টার আল্লু অর্জুনের সাথে। এই দুই সিনেমাই বক্স অফিস হিট হয়েছিল।

অরেঞ্জ
‘অরেঞ্জ’ ছবিটির নির্মাতাদের জন্য তেমন ফলপ্রসূ উদ্যোগ না হলেও এটি রামচরণকে এমন একটি ভূমিকায় উপস্থাপন করা হয়, যে রূপে তাকে কখনও দেখা যায়নি। ছবির চরিত্রটির জন্য অভিনেতা ব্যাপক প্রশংসিত হন। -ইন্ডিয়ান এক্সপ্রেস

Jui  Banner Campaign
ট্যাগ: ৩৬তম জন্মদিনক্যারিয়ারজন্মদিনদক্ষিনী তারকা রামচরণরাম চরণরামচরণসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

উত্তর কোরিয়ার সম্ভাব্য উত্তরসূরি কিম জু অ্যা কে?

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

এনসিপি প্রত্যাশামতো আসন না পাওয়ার কারণ কী!

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

জয়পুরহাটের দুই আসনে চার প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT