চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাব্বীর মামলা নিতে আপিল বিভাগের নির্দেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৪ পূর্বাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৬
অন্যান্য, আদালত
A A

বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা গোলাম রাব্বী পুলিশি নির্যাতনের ঘটনায় মামলা করতে চাইলে তা নিতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

১৮ জানুয়ারি রাব্বীর বন্ধু সাংবাদিক জাহিদ হাসান এবং দুই আইনজীবীর রিটের প্রেক্ষিতে রাব্বীর অভিযোগ মামলা হিসেবে নিতে মোহাম্মদপুর থানাকে নির্দেশ দেয় হাইকোর্ট।

রাব্বীকে গ্রেফতার ও নির্যাতনের ঘটনাকে কেনো অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে রুলও দেওয়া হয়। এসআই মাসুদকে অপরাধী হিসেবে চিহ্নিত করে তাকে শুধু বরখাস্ত নয়, আরো শক্ত ব্যবস্থা নেওয়া উচিত বলে মন্তব্য করেছিলো হাইকোর্ট।

পরে রাব্বীর অভিযোগকে এফআইআর হিসেবে নেওয়ার হাইকোর্টের আদেশ ২৫ জানুয়ারি পর্যন্ত স্থগিত করেন চেম্বার জজ। ওইদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির দিনও ঠিক করা হয়।

তবে হাইকোর্টের ওই আদেশকে বাতিল করে আপিল বিভাগ বলেছেন, রাব্বী চাইলে নতুন করে মামলা করতে পারবেন।

Reneta

শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত রাব্বী ২১ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বাড়ি ফিরে যান। “শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় এবং একটু নিরিবিলি থাকতেই” দ্রুতই হাসপাতাল ছাড়েন বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছিলেন তিনি।

গত ৯ জানুয়ানরি দিবাগত রাতে এটিএম বুথ থেকে টাকা তুলে বাসায় ফেরার পথে গোলাম রাব্বীকে মোহাম্মদপুর থানার এসআই মাসুদ শিকদার মাদক দ্রব্য বহনের অভিযোগ তুলে তল্লাশির নামে নির্মম নির্যাতন করে।

১০ জানুয়ারি নির্যাতনের বিচার চেয়ে সংশ্লিষ্ট থানায় রাব্বী অভিযোগ দায়ের করলে সোমবার মাসুদকে মোহাম্মদ থানা থেকে প্রত্যাহার করে নেয়া হয়। নির্যাতনের ঘটনায় অভিযুক্ত এসআই মাসুদকে ১৬ জানুয়ারি সাময়িক বরখাস্ত করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গোলাম রাব্বীপুলিশি নির্যাতন
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনা আজ সবদিক দিয়েই অনেক এগিয়ে: মামুন জোয়ার্দ্দার

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যতদিন হুমকি চলবে, ততদিন চূড়ান্ত আলোচনা নয়: আরাঘচি

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

এক ছেলে জুলাইয়ে শহীদ, আরেক ছেলের ক্যান্সার: মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চীনকে ‘দ্বিতীয় আবাস’ হিসেবে গড়তে চায় ড্যানফস

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্যাখ্যা দিল চীন

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT