চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে ৩৯ শিক্ষার্থী করোনায় আক্রান্ত, সশরীরে ক্লাস চলবে

সুব্রত গাইনসুব্রত গাইন
৬:৩০ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২২
- সেমি লিড, শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এ গতকাল ৬৮ শিক্ষার্থীর করোনা টেস্ট করার পর ৩৯ জন আক্রান্ত শনাক্ত হয়েছে। তবুও সশরীরেই ক্লাস ও পরীক্ষা চলবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে কোনো বিভাগ চাইলে তাদের সক্ষমতা অনুযায়ী অনলাইনেও ক্লাস নিতে পারবে।

বিশ্ববিদ্যালয় মেডিকেলের প্রধান চিকিৎসক তবিবুর রহমান প্রধান বলেন, সকলের মধ্যেই করোনার এই ধরণের লক্ষণ দেখা যাচ্ছে। যে যেখানে আছে, সে সেখানেই অবস্থান করবে। আর যারা আক্রান্ত হচ্ছেন, তারা চিকিৎসাধীন অবস্থায় থাকবেন। আমরা আশা করছি, বর্তমানে যে ভ্যারিয়েন্টের দ্বারা আক্রান্ত হচ্ছে, এই ভ্যারিয়েন্টে কারও তেমন কোনো ক্ষতি হবে না।

তিনি আরও জানান, আমরা পিসিআর ল্যাব টেস্টের জন্য নমুনা সংগ্রহ করেছিলাম। দুই দিনে ৬৮টি নমুনা সংগ্রহ করা হয়। নমুনাগুলোর মধ্যে ৩৯টি ফলাফল পজিটিভ এসেছে। তবে এটা নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য বলেন তিনি।

এমন পরিস্থিতি আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসন এক জরুরি সভা ডাকেন। সেই সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সশরীরে ক্লাস পরীক্ষা নেওয়ার সিন্ধান্ত গ্রহণ করেন। এবং চাইলে যে কোনো বিভাগ অনলাইনে ক্লাস চালিয়ে যেতে পারবে বলে জানানো হয়।

তবে এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো খোলা থাকবে। শিক্ষার্থীরা করোনায় আক্রান্ত হওয়ার পরও এমন সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছে অনেক শিক্ষার্থী।

এ বিষয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শামীম রেজা বলেন, সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রায় দুই বছর সশরীরে ক্লাস বন্ধ ছিল। ফলে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে। এ ক্ষতি পুষিয়ে উঠতে ক্লাসে ফেরা জরুরি। যেহেতু করোনার এই ভ্যারিয়েন্ট এতটা প্রভাব ফেলছে না। তাই বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানাই।

Reneta

উপ-উপাচার্য সুলতান-উল-ইসলাম বলেন, বিভিন্ন বিভাগের ক্লাস ও পরীক্ষাগুলো এখন সশরীরেই চলবে। তবে কোনো বিভাগ চাইলে তাদের সামর্থ্য অনুযায়ী অনলাইনেও ক্লাস নিতে পারবে। এছাড়া স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের আবাসিক হলগুলো খোলা থাকবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র এবং হলগুলোর আইসোলেশন রুমের ব্যবস্থা থাকবে। কোনো শিক্ষার্থী পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে পড়লে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের আইসোলেশন রুমে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা টেস্টচিকিৎসা কেন্দ্ররাজশাহী বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিপ্লব-পূর্ববর্তী পতাকা বিশ্বকাপে নিষিদ্ধ করছে ফিফা

মে ১৯, ২০২৬

তামাকের বিরুদ্ধে একসাথে কাজ করার প্রত্যয় নারী সাংসদদের

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

‘ইন্টারটেক্স পর্তুগাল ২০২৬’ মেলায় বাংলাদেশের অংশগ্রহণ

মে ১৯, ২০২৬

হামে আক্রান্ত গর্ভবতীদের ভ্রুণের ক্ষতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা

মে ১৯, ২০২৬

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ১২ বছর পূর্তি

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT