চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবাদা তোপের মুখে করুনারত্নের সেঞ্চুরিতে প্রতিরোধ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৪ অপরাহ্ণ ১২, জুলাই ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

পুরো দল মিলে করলেন ২৮৭, যার ১৫৮ রানই করুনারত্নের একার। সাউথ আফ্রিকার বোলাররা ইনিংসের আগাগোড়া ব্যাট করা এ ওপেনারকে আবার আউটই করতে পারলেন না। গল টেস্টে শ্রীলঙ্কা তাতে লড়াই করার পুঁজি পেয়েছে।

বৃহস্পতিবার গলে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নেমেছে শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করে গুটিয়ে যাওয়ার আগে তুলেছে ২৮৭ রান। সফরকারীরা এক উইকেট হারিয়ে ৪ রানে প্রথম দিনের খেলা শেষ করেছে।

গুনারত্নের (২৬) সঙ্গে করুনারত্নের ৪৪ রানের উদ্বোধনী জুটিতে দারুণকিছুর আভাসই দিচ্ছিল স্বাগতিকরা। কিন্তু পরের ব্যাটসম্যানদের ব্যর্থতা আর প্রোটিয়া পেস-তোপ মিলে একসময় ১১৯ রানেই ৫ উইকেট হারিয়ে বসে। লঙ্কানরা ১৭৬ রানে অষ্টম উইকেট হারিয়ে যখন গুটিয়ে যাওয়ার শঙ্কায়, শেষ দুব্যাটসম্যানকে নিয়ে লড়াই চালিয়ে যান একপ্রান্ত আগলে রাখা করুনারত্নে।

Banglabid

অধিনায়ক লাকমালকে (১০) নিয়ে নবম উইকেটে ৪৮ এবং সান্দাকানকে (২৫) নিয়ে শেষ উইকেট জুটিতে ৫৩ রান তুলে পাল্টা প্রতিরোধ গড়েন দিমুথ করুনারত্নে। শেষের লড়াইয়ের আগেই অবশ্য ক্যারিয়ারের অষ্টম টেস্ট সেঞ্চুরিটি তুলে নিয়েছেন বাঁহাতি এ ব্যাটসম্যান।

শেষঅবধি ইনিংসের আগাগোড়া ব্যাট করে ১৫৮ রানে অপরাজিত থাকেন করুনারত্নে। ১৩ চার ও এক ছয়ে ২২২ বলের ইনিংস তার।

করুনারত্নে যখন ব্যাটে দাপট দেখাচ্ছিলেন, প্রোটিয়া বোলাররা তখন পেসে। ৬ উইকেট ভাগ করে নিয়েছেন পেসাররা। রাবাদার দখলেই ৪টি। স্টেইন ও ফিনল্যান্ডারের ভাগে গেছে একটি করে। বাঁহাতি চায়নাম্যান বোলার তাবরিজ সামসি নিয়েছেন ৩ উইকেট।

Reneta

শেষবেলায় এইডেন মার্করামকে (০) হারিয়েছে সফরকারীরা। এলগার ৪ ও নাইটওয়াচম্যান মাহরাজ শূন্য রানে দ্বিতীয় দিনের লড়াই শুরু করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের প্রাথমিক পরিচয় প্রকাশ

আগস্ট ১০, ২০২৬
ছবি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান (সংগৃহীত)।

ফেলের হার বাড়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান

আগস্ট ১০, ২০২৬

হরমুজ খুললে পরমাণু ইস্যুতে ইরানকে ছাড় দেওয়ার সম্ভাবনা ট্রাম্পের

আগস্ট ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

গাইবান্ধায় স্কচটেপ দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা, প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT