চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রান ফেরাতে মিরপুরে চট্টগ্রামের কিউরেটর

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৬:২৭ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২০
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

দীর্ঘ বিরতির পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে ব্যাটসম্যানরা দেখছেন সর্ষে ফুল। মিরপুরের ২২ গজে পেসারদের আগুনে পুড়ে ছাই হওয়ার দশা তামিম-মুশফিক-লিটনদের। তিন দলের ওয়ানডে টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্টস কাপে রানখরা ভাবনায় ফেলেছে বিসিবিকে। তাইতো চট্টগ্রাম থেকে উড়িয়ে আনা হয়েছে কিউরেটর প্রভীন হিঙ্গনিকরকে।

মঙ্গলবার রাতে ঢাকায় এসে বুধবার কাজে নেমে পড়েন প্রভীন। বিকেলে বৃষ্টি থামার পর শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেট ও আউটফিল্ড ঘুরে দেখেন।

পুরো টুর্নামেন্টেই দেখভাল করবেন এ ভারতীয় কিউরেটর। চ্যানেল আই অনলাইনকে এটি নিশ্চিত করেছেন বিসিবির গ্রাউন্ডস কমিটির ম্যানেজার সৈয়দ আব্দুল বাতেন।

ওয়ানডে আসরের প্রথম দুই ম্যাচের দলীয় সংগ্রহের গড় (১৪৯.৫) টি-টুয়েন্টির ছায়াও ফেলতে পারেনি। এভাবে চলতে থাকলে কোটি টাকা বাজেটের টুর্নামেন্ট থেকে মুখ ফিরিয়ে নেবে মোবাইল স্ক্রিনের দর্শকরা, সেটিই স্বাভাবিক। তারচেয়েও বড় ব্যাপার ব্যাটসম্যানদের প্রস্তুতি ঠিকঠাক হবে না।

প্রথম ম্যাচে ১৯৬ পর্যন্ত গিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ। মঙ্গলবার তাদের বিপক্ষে তামিম ইকবাল একাদশ একশ পার করেছে টেনেটুনে। ১০৪ রানের লক্ষ্য তাড়ার মাহমুদউল্লাহদের শূন্য রানে হারাতে হয় প্রথম ৩ উইকেট।

সহজ ম্যাচ কঠিন করে জেতায় ব্যাটসম্যানদের দায় থাকলেও উইকেটের আচরণ, পেসারদের মুভমেন্ট দেখে মনে হয়েছে বিসিবি প্রেসিডেন্টস কাপে বড় রানের ম্যাচ দেখা সহজ হবে না।

Reneta

মিরপুরের প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা লকডাউনের সময় নিজ দেশ শ্রীলঙ্কায় ফিরে যান। বিদেশ ভ্রমণে দেশটির সরকার থেকে নিষেধাজ্ঞা থাকায় এখনো ঢাকায় ফিরতে পারেননি তিনি। এতদিন তার অনুপস্থিতিতে উইকেটের যথাযথ পরিচর্যায় কিছু ঘাটতি রয়ে গেছে বলেই মনে করছে বোর্ড।

গ্রাউন্ডস কমিটির ম্যানেজার বাতেন বললেন, ‘যে পরিমাণে বৃষ্টি হচ্ছে তাতে উইকেট পর্যাপ্ত রোদ পাচ্ছে না। এবার অসময়ে অনেক বৃষ্টি হচ্ছে। এ কারণেই হয়ত রান হচ্ছে না। একটু আগেই অবিরাম বৃষ্টি ঝরে গেল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যেহেতু খুব একটা কাজ নেই, সে কারণে প্রভীনকে আনা হয়েছে। পুরো টুর্নামেন্টে সে দায়িত্ব পালন করবে।’

‘শিগগিরই গামিনি লঙ্কা থেকে ঢাকায় ফিরবে। এসে আবার ১৪ দিনের কোয়ারেন্টিন আছে। দ্রুতই তাকে আমরা মাঠে পাচ্ছি না।’ জানান বাতেন।

প্রভীনকে দেখে মুখে হাসি ফিরেছে শের-ই-বাংলা স্টেডিয়ামের মাঠকর্মীদের। ব্যাটসম্যানদের মুখেও হাসি ফেরাতে পারেন কিনা সেটিই দেখার। বৃহস্পতিবার দুপুর দেড়টায় প্রেসিডেন্টস কাপের তৃতীয় ম্যাচে তামিম একাদশ খেলবে নাজমুল হোসেন শান্ত একাদশের বিপক্ষে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তামিমবিসিবিমহমুদউল্লাহলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

বড় পর্দায় ‘মাস্তুল’, প্রতিদিন ১৩টি শো!

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT