চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রান না দিয়েই ৬ উইকেট অঞ্জলির, ৫ বলে ম্যাচ জিতল নেপাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১০ অপরাহ্ন ০২, ডিসেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টি-টুয়েন্টি ক্রিকেটের রেকর্ড বইয়ে নতুন একটা পাতা যোগ করলেন নেপালের অঞ্জলি চাঁদ। কোনো রান খরচ না করেই ৬ উইকেট নিয়ে ইতিহাস গড়েছেন দেশটির নারী ক্রিকেটার। অঞ্জলির বিধ্বংসী বোলিংয়ের মাত্র ১৬ রানে গুটিয়ে যায় মালদ্বীপ। পরে মাত্র ৫ বলে ম্যাচ জিতে নেয় নেপাল।

ইনিংসের সপ্তম ওভারে তিনটি উইকেট তুলে নেয়ার পর অঞ্জলি নবম ওভারে তুলে নেন আরও দুই উইকেট। মোট ২.১ ওভার বল করে কোনো রান না দিয়ে ৬ উইকেট পকেটে ভরেন। ১১ ওভার পর্যন্ত টিকলেও ১৬ রানের বেশি করতে পারেনি মালদ্বীপ।

মেয়েদের টি-টুয়েন্টিতে সেরা বোলিং ফিগারের রেকর্ড এখন অঞ্জলির। এর আগের রেকর্ডটি ছিল মালদ্বীপের মাস ইলাইসার। চলতি বছরের শুরুতে চীনের বিপক্ষে ৩ রানে ৬ উইকেট নিয়েছিলেন মালদ্বীপ অলরাউন্ডার।

পোখারায় অঞ্জলির বীরত্বে সাউথ এশিয়ান গেমসে অনূর্ধ্ব-২৩ পর্যায়ের ক্রিকেটে দারুণ শুরু করল নেপাল। নেপাল ও মালদ্বীপ ছাড়া চার দলের টুর্নামেন্টে অন্য দুদল বাংলাদেশ ও শ্রীলঙ্কা। মঙ্গলবার লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে টিম টাইগ্রেস।

রাউন্ড-বরিন লিগের শীর্ষ দুদল সোনার জন্য লড়াই করবে। আর তলানির দুদল খেলবে ব্রোঞ্জের জন্য।

মেয়েদের টি-টুয়েন্টিতে বোলিংয়ের রেকর্ডটা যেমন অঞ্জলির, তেমনি ছেলেদের রেকর্ডটা ভারতের দীপক চাহারের। সদ্যগত নভেম্বরেই বাংলাদেশের বিপক্ষে ৩.২ ওভারে ৭ রানে ৬ উইকেট নেন এ পেসার। ওই ম্যাচে হ্যাটট্রিকও করেন চাহার।

Reneta

দীপক চাহারের আগে রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার রহস্য স্পিনার অজন্তা মেন্ডিসের।

Jui  Banner Campaign
ট্যাগ: এসএ গেমস-২০১৯নেপাল ক্রিকেটলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কারওয়ান বাজারে কাঠের দোকানে আগুন, কাজ করছে ৫ ইউনিট

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

নিশাঙ্কার সেঞ্চুরি, অস্ট্রেলিয়াকে ‘প্রায় বিদায়’ করে সুপার এইটে শ্রীলঙ্কা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কোথায় সফল কোথায় ব্যর্থ, বিচারের ভার আপনাদের: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১৬, ২০২৬

পাকিস্তানিদের সাথে ‘বাকবিতণ্ডায়’ নিষেধ ছিল সূর্যকুমারের

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইশতেহারে ঘোষিত দুর্নীতিবিরোধী অবস্থান বাস্তবায়নের আহ্বান

ফেব্রুয়ারি ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT